Assam Voter List : অসমে কত নাম বাদ? বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যে চূড়ান্ত লিস্ট বেরলো

বাংলা-সহ একাধিক রাজ্যের মতো এবার অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা ভোট আছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হওয়া সত্ত্বেও  অসমে কেন SIR হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

Advertisement
অসমে কত নাম বাদ? বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যে চূড়ান্ত লিস্ট বেরলোঅসমে ভোটার কার্ডের সংশোধন প্রক্রিয়া
হাইলাইটস
  • অসমে প্রকাশিত হল ভোটার তালিকা
  • কত নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে?

পূর্ব ঘোষণা মতো অসমে স্পেশাল রিভিশন (Special Revision) বা বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ২ লাখ ৪৩ হাজারের কিছু বেশি ভোটার। 

অসমে মোট ১২৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই সব কেন্দ্রের স্পেশাল রিভিশন করা হয় কমিশনের তরফে। এখন মোট ভোটার ২,৪৯,৫৮,১৩৯ জন। অসমের মুখ্য নির্বাচনি আধিকারিক জানিয়েছেন, বিশেষ সংশোধনের পর ২ লক্ষ ৪৩ হাজার ৪৮৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আগে ভোটার ছিলেন ২,৫২,০১,৬২৪ জন। এই ভোটারদের মধ্যে ১,২৪,৮২,২১৩ জন পুরুষ, ১,২৪,৭৫,৫৮৩ জন মহিলা ও ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। 

বাংলা-সহ একাধিক রাজ্যের মতো এবার অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা ভোট আছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হওয়া সত্ত্বেও  অসমে কেন SIR হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেইসময় কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, আদালতের নির্দেশে অসমে এনআরসি হচ্ছে। তাই, সেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া আপাতত হচ্ছে না। তবে পরে কমিশন অসমে SIR না করে স্পেশাল রিভিশনের ঘোষণা করে। 

তখনই কমিশনের নির্দেশ মতো প্রক্রিয়া শুরু হয় অসমে। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যেতে শুরু করেন বিএলও-রা। ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় আজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করার পর কমিশন জানিয়েছে, যাচাই প্রক্রিয়া সম্পন্ন, দাবি ও আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত, অসমও পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করে। বাংলায় SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে গেরুয়া শিবির দাবি করেছিল, বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রয়োজন। নির্বাচন কমিশন সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। তথ্যগত অসঙ্গতি রয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জনের। সুতরাং চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সেই সংখ্যাটা কোথায় দাঁড়ায় সেটাই দেখার। তবে অসমের ভোটার সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক কম। আসন সংখ্যাও অর্ধেকের কম। 

Advertisement

POST A COMMENT
Advertisement