Pradyut Bordoloi: অসমে কংগ্রেসের চাপ বাড়ছে? প্রদ্যোত্‍ BJP-র পথে, প্রিয়াঙ্কা বলছেন, 'কথা বলব'

মাস খানেক আগেই অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন কুমার বোরা যোগ দেন বিজেপি-তে। এবার প্রদ্যোৎও শিবির বদল করলেন। কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন প্রদ্যুত্‍। বিধানসভা ভোটের টিকিট পাননি। যার নির্যাস, অসমে কংগ্রেসের তিন সাংসদের মধ্যে একজন চলে গেলেন বিজেপি-তে। 

Advertisement
অসমে কংগ্রেসের চাপ বাড়ছে? প্রদ্যোত্‍ BJP-র পথে, প্রিয়াঙ্কা বলছেন, 'কথা বলব'প্রদ্যোত্‍ বরদলৈ
হাইলাইটস
  • এবার প্রদ্যোৎও শিবির বদল করলেন
  • 'আমরা ওঁর সঙ্গে বসব, কথা বলব, এটা দুর্ভাগ্যজনক'
  • কংগ্রেসে কোণঠাসা ছিলেন প্রদ্যোৎ

ভোট যত এগিয়ে আসছে, অসমে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব ততই তীব্র হচ্ছে। বিশেষ করে প্রার্থী করা ও আসন সমঝোতা নিয়ে অসমে কংগ্রেস শিবিরে কোন্দল প্রকাশ্যে। যার নির্যাস, এবার ওই রাজ্যে কংগ্রেসের বড় মুখ প্রদ্যোৎ বরদলৈ যোগ দিলেন বিজেপি-তে। জানা যাচ্ছে, বিজেপি-র টিকিটে তিনি বিধানসভা ভোটেও লড়বেন। 

এবার প্রদ্যোৎও শিবির বদল করলেন

মাস খানেক আগেই অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন কুমার বোরা যোগ দেন বিজেপি-তে। এবার প্রদ্যোৎও শিবির বদল করলেন। কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন প্রদ্যুত্‍। বিধানসভা ভোটের টিকিট পাননি। যার নির্যাস, অসমে কংগ্রেসের তিন সাংসদের মধ্যে একজন চলে গেলেন বিজেপি-তে। 

'আমরা ওঁর সঙ্গে বসব, কথা বলব, এটা দুর্ভাগ্যজনক'

নগাঁও লোকসভায় কংগ্রেসের টিকিটে জিতেছিলেন প্রদ্যোৎ। তাঁর কংগ্রেসে পদত্যাগ পত্র জমার বিষয়ে অসমে কংগ্রেসের OBC শাখার ইন চার্জ সুব্রত বোরা বলেন, 'অসমে কংগ্রেসের সবচেয়ে সিনিয়র নেতা ছিলেন প্রদ্যুত্‍ বরদলুই। ওঁর দল ছাড়াটা দুর্ভাগ্যজনক।' প্রিয়াঙ্কা গান্ধী 'আজতক'কে এই বিষয়ে বললেন, 'উনি টিকিট বণ্টনকে কেন্দ্র করে হতাশ ছিলেন। তাই দল ছেড়েছেন। আমরা ওঁর সঙ্গে বসব, কথা বলব। এটা দুর্ভাগ্যজনক।'

কংগ্রেসে কোণঠাসা ছিলেন প্রদ্যোৎ

সূত্রের খবর, বহু মাস ধরেই নাকি কংগ্রেসে কোণঠাসা ছিলেন প্রদ্যোৎ। প্রকাশ্যে ক্ষোভও উগরেছেন এই বিষয়ে। দু’দিন আগে তিনি জিতেন্দ্র সিংকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, লাহরিঘাট কেন্দ্র থেকে আসিফ মহম্মদ নাজারকে পুনরায় প্রার্থী করা নিয়ে তিনি একেবারেই সহমত নন। প্রদ্যোৎ অভিযোগ করেন, ২০২৫ সালের এপ্রিল মাসে নগাঁও জেলার ঢিং এলাকায় তাঁর এবং তাঁর এক সহযোগীর উপর সশস্ত্র হামলা হয়। তাঁর দাবি, এই হামলার নেতৃত্বে ছিলেন এমদাদুল ইসলাম, যিনি নাজারের ঘনিষ্ঠ সহযোগী।

প্রদ্যোৎ ছিলেন কংগ্রেসের নির্বাচনী ইশতেহার তৈরি করার কমিটির চেয়ারম্যান। ভূপেন বরা জানান, প্রদ্যোৎ বিজেপিতে যোগ দেবেন। এ দিকে প্রদ্যোতের ছেলে প্রতীক বরদলৈকে মার্গারিটা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। বাবা বিজেপির প্রার্থী হয়ে চলায় ছেলেও কংগ্রেস ছাড়বে বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement