Trinamool BJP: ভোটের আগে তৈরি হল নতুন দল 'তৃণমূল বিজেপি', অবাক কাণ্ড ঘটালেন প্রাক্তন BJP নেতা

ভোটের আগে অবাক করা কাণ্ড। 'তৃণমূল বিজেপি' নামে নতুন এক দল তৈরি করলেন প্রাক্তন BJP নেতা জয়ন্ত দাস। ইতিমধ্যেই মনোনয়নও জমা করে ফেলেছেন এই নেতা। শোরগোল পড়ে গিয়েছে এই নয়া দলের নাম নিয়ে।

Advertisement
 ভোটের আগে তৈরি হল নতুন দল 'তৃণমূল বিজেপি', অবাক কাণ্ড ঘটালেন প্রাক্তন BJP নেতা জয়ন্ত দাস
হাইলাইটস
  • তৈরি হল 'তৃণমূল বিজেপি' নামে নতুন এক দল
  • দল তৈরি করলেন প্রাক্তন BJP নেতা জয়ন্ত দাস
  • শোরগোল পড়ে গিয়েছে এই নয়া দলের নাম নিয়ে

ভোটের আগে বিরাট চমক। তৈরি হল নতুন পার্টি। নাম রাখা হল 'তৃণমূল বিজেপি'। অবাক হচ্ছেন? বাস্তবে এমনই এক দল গড়ে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন জয়ন্ত দাস। যিনি ছিলেন একদা হেভিওয়েট BJP নেতা। কোথায় ঘটল এমন অবাক কাণ্ড?

পশ্চিমবঙ্গ নয়, 'তৃণমূল বিজেপি' নামে এই নতুন পার্টি তৈরি হয়েছে অসমে। সেখানেও রয়েছে বিধানসভা নির্বাচন। চলছে মনোনয়ন পর্ব। তার মাঝেই জয়ন্ত দাস নামে হেভিওয়েট BJP নেতা নিজের পৃথক দল ঘোষণা করেন। BJP থেকে নির্দল হিসেবে মনোনয়নও জমা করে দিয়েছেন ইতিমধ্যেই। 

BJP-র সঙ্গে দীর্ঘ ৩৫ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। এমনকী, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জানান, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, মানসিক ভাবে হেনস্থা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কংগ্রেস এবং BJP ষড়যন্ত্র করেছে বলেও দাবি করেন জয়ন্ত। 

দিসপুর থেকে টিকিট না পেয়েই BJP ছাড়ার সিদ্ধান্ত নেন জয়ন্ত দাস। পাশাপাশি, কংগ্রেস থেকে নেতা ভাঙিয়ে প্রার্থী করানো নিয়েও তীব্র প্রতিবাদ জানান। এর আগে, ২০১৩ সালে কিছু সময়ের জন্য অসম গণ পরিষদেও যোগ দিয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালে ফের BJP-তে ফিরে আসেন। 

জীবনের এতগুলো বছর BJP-র একনিষ্ঠ এবং অনুগত কর্মী হিসেবে থাকলেও দল তাঁকে যোগ্য সম্মান দেয়নি বলে অভিযোগ জয়ন্তর। কংগ্রেস থেকে BJP-তে আসা প্রদ্যুৎ বরদলইকে টিকিট দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। কিন্তু BJP ছাড়লেও তাঁর DNA থেকে BJP-কে আলাদা করা যাবে না বলে জানিয়েছেন এই রাজনীতিবিদ। তাই তাই নিজের নতুন গড়া দলের নামেও রয়েছে BJP শব্দটি। আপাতত নির্দল হিসেবে লড়তেও আগামীদিনে নিজের 'তৃণমূল বিজেপি' দলটিকে শক্তিশালী করতে তুলতে বদ্ধপরিকর জয়ন্ত। 

অভিমানী এই নেতা প্রদ্যুৎ এবং কংগ্রেসের মীরা বড়ঠাকুর, দু’জনের বিরুদ্ধে লড়াইয়ে জিততে চান। তাঁর দাবি, BJP-র প্রতি কোনও খারাপ লাগা নেই। কিন্তু দলের অন্দরে কংগ্রেস-BJP যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না। 

Advertisement

 

TAGS:
POST A COMMENT
Advertisement