Amit Shah: 'হাত, পা, মাথা, যেখানে ইচ্ছে পট্টি বাঁধুন,' মমতাকে ফের 'ভিক্টিম কার্ড' রাজনীতি নিয়ে টার্গেট শাহের

বস্তুত, ২০২১ সালে একটি দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লেগেছিল। সেই নির্বাচনে প্রচারে মমতাকে দেখা গিয়েছিল, পায়ে প্লাস্টার ও হুইল চেয়ারে। সেইভাবেই প্রচার সেরেছিলেন। ২০২৪ সালে একটি দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লেগেছিল। মাথায় ব্যান্ডেজ করতে হয়েছিল। সেই সব ঘটনারই প্রসঙ্গ টেনে এদিন ফের নিশানা করলেন অমিত শাহ।

Advertisement
'হাত, পা, মাথা, যেখানে ইচ্ছে পট্টি বাঁধুন,' মমতাকে ফের 'ভিক্টিম কার্ড' রাজনীতি নিয়ে টার্গেট শাহের
হাইলাইটস
  • মমতাকে ভিক্টিম কার্ডের রাজনীতি নিয়ে নিশানা
  • বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী
  • মহিলাকে অপমানের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস

ফের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভইক্টিম কার্ডের রাজনীতির প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২৮ মার্চ ঠিক এই ভাবেই মমতাকে নিশানা করেছিলেন। আজ অর্থাত্‍ শনিবার বাঁকুড়ার ছাতনায় সভাতেও একই ভাবে মমতাকে টার্গেট করলেন শাহ। বললেন, ''মমতাদিদি বারবার ভিক্টিম কার্ড খেলেন। কখনও পায়ে পট্টি বেঁধে নেন, কখনও হাতে পট্টি বেঁধে নেন, কখনও মাথায় পট্টি বেঁধে দেন।'

মমতাকে ভিক্টিম কার্ডের রাজনীতি নিয়ে নিশানা

বস্তুত, ২০২১ সালে একটি দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লেগেছিল। সেই নির্বাচনে প্রচারে মমতাকে দেখা গিয়েছিল, পায়ে প্লাস্টার ও হুইল চেয়ারে। সেইভাবেই প্রচার সেরেছিলেন। ২০২৪ সালে একটি দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লেগেছিল। মাথায় ব্যান্ডেজ করতে হয়েছিল। সেই সব ঘটনারই প্রসঙ্গ টেনে এদিন ফের নিশানা করলেন অমিত শাহ।

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী

বললেন, 'মমতাদিদি বারবার ভিক্টিম কার্ড খেলেন। কখনও পায়ে পট্টি বেঁধে নেন, কখনও হাতে পট্টি বেঁধে নেন, কখনও মাথায় পট্টি বেঁধে দেন। মমতাদিদি, এই নির্বাচনে হাত, পা, মাথা, যেখানে ইচ্ছে পট্টি বাঁধুন, বাংলাবাসী আর আপনাকে ভোট দেবে না।' BJP ক্ষমতায় এলে দিল্লি, গুজরাত থেকে সরকার চলবে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগে সাফাই দিতে গিয়ে অমিত শাহের বক্তব্য, 'আমি আপনাদের কথা দিচ্ছি, মনে রাখবেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, বাংলাতেই জন্ম, বাংলাভাষী ভারতীয় জনতা পার্টির নেতাই হবেন।'

রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে শাহের মন্তব্য, '৩০০ জনের বেশি বিজেপি কার্যকর্তার হত্যা হয়েছে। তৃণমূলের গুন্ডারা ভাবে, ওদের কিছু হবে না। ৫ মে বিজেপি সরকার গড়ার পরে হত্যাকারীদের জেলে পাঠানো হবে।'

মহিলাকে অপমানের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস

গতবার যখন মমতাকে ভিক্টিম কার্ডের রাজনীতি বলে কটাক্ষ করেছিলেন অমিত শাহ, সে বার একজন মহিলাকে অপমানের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। মনে করিয়ে দিয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই 'দিদি, ও দিদি' মন্তব্যও। সেই জনসভায় শাহ বলেছিলেন, 'ভোট এলেই মমতা পা ভেঙে ফেলেন, মাথায় ব্যান্ডেজ বেঁধে ফেলেন, অসুস্থ হয়ে পড়েন। কোনও না কোনও অসুস্থতা দেখিয়ে জনগণের কাছে ভিক্টিম কার্ড খেলেন। SIR নিয়ে নির্বাচন কমিশনকে বারবার নিশানা করে বেচারা সাজতে চাইছেন। আপনার এই ভিক্টিম কার্ড রাজনীতি জনতা বুঝে গিয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement