মাত্র দেড় ঘণ্টার সফরে বাংলায় শাহ, মায়াপুর ISCKON যাচ্ছেন, কেন?

আজ, ১৮ ফেব্রুয়ারিই কলকাতা বিমান বন্দরে অবতরণ করতে চলেছেন অমিত শাহ। তবে এই সফরে কলকাতায় কোনও সভা করবেন না তিনি। বরং সামরিক হেলিকপ্টারে করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবেন মায়াপুরে। আজ সেখানেই ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের।

Advertisement
মাত্র দেড় ঘণ্টার সফরে বাংলায় শাহ, মায়াপুর ISCKON যাচ্ছেন, কেন?মায়াপুরে দেড় ঘণ্টার ঝটিকা সফরে শাহ
হাইলাইটস
  • বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • এই সফরে কলকাতায় কোনও সভা করবেন না তিনি।
  • হেলিকপ্টারে করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবেন মায়াপুরে।

বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, ১৮ ফেব্রুয়ারিই  কলকাতা বিমান বন্দরে অবতরণ করতে চলেছেন শাহ। তবে এই সফরে কলকাতায় কোনও সভা করবেন না তিনি। বরং সামরিক হেলিকপ্টারে করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবেন মায়াপুরে। আজ সেখানেই ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের।

সূত্র মারফত জানা গিয়েছে, মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন অমিত শাহ। এদিন দুপুর নাগাদ তিনি এসে পৌঁছবেন কলকাতা বিমান বন্দরে। এরপর কপ্টারে করে তিনি রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। সূচি অনুযায়ী দুপুর ২.২৫ নাগাদ মায়াপুরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর হেলিপ্যাড থেকে গল্ফ কার্টে চড়ে মন্দির চত্বরে যাবেন শাহ। এই গাড়িতে চড়ার সময় রাস্তার দু'পাশে নাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে বলে সূত্রের দাবি।

মন্দির পৌঁছনোর পর শাহকে ৫ মিনিটের অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হবে। সূত্রের দাবি, প্রথমে ইসকনের শঙ্খভবনে যেতে পারেন তিনি। এরপর সেখান থেকে যাবেন পদ্মভবনে। মায়াপুরে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর আগে ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শাহ। এরপর একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনেও মোদীর ডেপুটি অংশ নিতে পারেন বলে মায়াপুর মন্দির সূত্রে খবর।

বেলা ৩ টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর কথা রয়েছে শাহের। সেখানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন, দর্শন ও বিশ্বব্যাপী আধ্যাত্মিক অবদানের উপর বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যক্তিরা। অমিত শাহও ওই মঞ্চে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সমকালীন সমাজে সনাতন মূল্যবোধের প্রাসঙ্গিকতার দিকটি নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে পারেন বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। এরপর বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে চড়ে মায়াপুর থেকে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অর্থাৎ এদিন বঙ্গে অমিত শাহের কোনও রাজনৈতিক সভা নেই। কার্যত দেড় ঘণ্টা ঝটিকা সফরে এসে মায়াপুর ও নদিয়ার মানুষকে বার্তা দিতে পারেন শাহ। অন্যদিকে, বঙ্গ বিজেপি সূত্রে দাবি,  রাজনৈতিক কর্মসূচি না-থাকলেও এদিন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা ও নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতারা এদিন ইসকন মন্দিরে উপস্থিত থাকতে পারেন।

Advertisement

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে তৎপর নদিয়া জেলা প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক দফায় পরিদর্শন সেরে ফেলেছেন প্রশাসনিক আধিকারিকরা। শেষ মুহূর্তের প্রস্তুতিও খুঁটিয়ে দেখছে প্রশাসন। 

 


 

POST A COMMENT
Advertisement