উত্তরপাড়ায় আরও জমল ভোটের লড়াই, নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা

উত্তরপাড়ায় নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব। ছিলেন তৃণমূল নেতা। প্রাক্তন পঞ্চায়েত প্রধানও ছিলেন। সেই তিনি এবারের ভোটে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন। যার ফলে ওই এলাকার তৃণমূল প্রার্থীর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
উত্তরপাড়ায় আরও জমল ভোটের লড়াই, নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা উত্তরপাড়ায় নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব

উত্তরপাড়ায় নির্দল প্রার্থী হলেন দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব। ছিলেন তৃণমূল নেতা। প্রাক্তন পঞ্চায়েত প্রধানও ছিলেন। সেই তিনি এবারের ভোটে  নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন। যার ফলে ওই এলাকার তৃণমূল প্রার্থীর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি ও এলাকার দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব। তাঁর ভাই উত্তরপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দিলীপ যাদব।
সেই আচ্ছালাল গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেন। এর মধ্যে তাঁর বাড়িতে অর্জুন সিং বেশ কয়েকবার এসেছেন। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল আচ্ছালাল যাদব হয়তো বিজেপিতে যোগ দেবেন। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দেখা গেল শ্রীরামপুরে তিনি মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়ার নির্দল প্রার্থী হিসেবে। 

উত্তরপাড়ায় এবারে কঠিন ত্রিমুখী লড়াই দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করে বাজি ধরেছে। অন্যদিকে প্রাক্তন সেনাকর্মী দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের হুগলি জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। যদিও উত্তরপাড়ায় কংগ্রেসের সম্ভাবনা নেই বললেই চলে। এবার আচ্ছালাল যাদব নির্দল হিসেবে প্রার্থী হয়ে যাওয়ায় লড়াই আরও জমে গেল উত্তরপাড়ায়। কারণ আচ্ছালাল যাদবের ভালো বেস আছে কোন্নগর, কানাইপুর, নবগ্রাম-সহ উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলে। আচ্ছালাল প্রার্থী হওয়ায় তৃণমূলের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। আবার উত্তরপাড়ার হিন্দিভাষী ভোট কেটে বিজেপিকেও অসুবিধায় ফেলতে পারেন আচ্ছালাল যাদব। 

আচ্ছালাল যাদব নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ায় সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বাড়তি সুবিধা পেতে পারেন বলেও মনে করছেন অনেকে। উত্তরপাড়া বিধানসভায় ২০১১ সালে বিধায়ক হয়েছিলেন গায়ক অনুপ ঘোষাল। তারপর ২০১৬ সালে বিধায়ক হন প্রবীর ঘোষাল। ২০২১ এ বিধায়ক হন অভিনেতা কাঞ্চন মল্লিক। সূত্রের খবর আচ্ছালাল যাদব বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু টিকিট পাননি। তাই নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত। উত্তরপাড়ার স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের কোনও লোকসান নেই। গালাগাল দিলেও তৃণমূলকে দিতে হবে প্রশংসা করলেও তৃণমূলেরই করতে হবে। প্রাক্তনকে নিয়ে ভাবার সময় নেই। তৃণমূল উত্তরপাড়ায় অনেক উন্নয়ন করেছে। মানুষ তৃণমূলকে জয়ী করবে।

Advertisement

POST A COMMENT
Advertisement