'দেশের সম্মানের ঊর্ধ্বে কিছু নয়', কংগ্রেসের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাবুল

"রাজনৈতিক লড়াই চলবে, কিন্তু দেশের সম্মান…" জামা খুলে যুব কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কী বললেন বাবুল সুপ্রিয়?

Advertisement
'দেশের সম্মানের ঊর্ধ্বে কিছু নয়', কংগ্রেসের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাবুলযুব কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কী বললেন বাবুল সুপ্রিয়?
হাইলাইটস
  • দিল্লিতে ইন্ডিয়া AI সামিট ঘিরে একের পর এক বিতর্ক।
  • সবচেয়ে যে বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে, তা হল যুব কংগ্রেস কর্মীদের 'টপলেস বিক্ষোভ'।
  • বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।

দিল্লিতে ইন্ডিয়া AI সামিট ঘিরে একের পর এক বিতর্ক। তবে সবচেয়ে যে বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে, তা হল যুব কংগ্রেস কর্মীদের 'টপলেস বিক্ষোভ'।  সেখানে নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে টপকে ঢুকে পড়েন কিছু যুব কংগ্রেস কর্মী। এরপর শার্ট খুলে  বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক টানাটানি শুরু হয়েছে। 

এবার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। ইন্ডিয়া AI সামিটে যুব কংগ্রেসের শার্ট খুলে বিক্ষোভ প্রদর্শনকে 'দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন' বলে তোপ দাগেন। তিনি বলেন, "বৈশ্বিক নেতা ও বিশ্বের সেরা ব্যবসায়ীদের সামনে এই ধরনের আচরণ আমাদের জাতীয় অগ্রাধিকার সম্পর্কে ভুল বার্তা দেয়।"

বাবুল আরও যোগ করেন, "গণতন্ত্রে অবশ্য়ই সকলের প্রতিবাদের অধিকার রয়েছে। কিন্তু দায়িত্বের সঙ্গে সেই প্রতিবাদ করা দরকার। বিশ্বের সামনে ভারতকে উপস্থাপন করার সময় 'দলীয় নাট্যকার'দের অবশ্যই ম্য়াচুরিটি দেখাতে হবে।" পাশাপাশি, তিনি জানিয়েছেন, "রাজনৈতিক মতপার্থক্যের ভিত্তিতে নিরলসভাবে লড়াই করা যেতে পারে। কিন্তু জাতির সম্মান ও মর্যাদার মূল্যে কখনই নয়।"

ঠিক কী ঘটেছিল?

গত শুক্রবার ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। সেই তালিকায় ছিলেন নানা দেশের প্রেসিডেন্ট এ এমন সময় মেন গেটের সামনে চলে আসেন যুব কংগ্রেসের কর্মীরা। তাঁরা ব্যানার এবং পোস্টার হাতে নিয়ে শুরু করে দেন বিক্ষোভ। জামা খুলে বিক্ষোভ দেখানো হতে থাকে। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা বিক্ষোভকারীদের আটক করেন। পরে  গ্রেফতারির পর চার বিক্ষোভকারীকে আদালতে হাজির করানো হয়। ঘটনায় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বলে আদালতে দাবি করে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement