Mamata Banerjee Helicopter: ফের প্রবল ঝড়ের মুখে মমতার কপ্টার, বড়ঞা থেকে গাড়িতে নবগ্রাম রওনা TMC নেত্রীর

আবার দুর্যোগের কবলে পড়ল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। মুর্শিদাবাদের বড়ঞাতে সভা শেষ করে তিনি নবগ্রামে যাচ্ছিলেন। সেই সময়ই বিপত্তি। প্রবল ঝড়ের মুখে পড়ে তাঁর কপ্টার। নবগ্রামে তাঁর কপ্টার আর নামতে পারেনি। তাই সেই সময় বড়ঞাতেই কপ্টার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। তারপর বড়ঞা থেকে সড়কপথ দিয়েই নবগ্রামের দিকে রওনা দেন তৃণমূল নেত্রী।

Advertisement
ফের প্রবল ঝড়ের মুখে মমতার কপ্টার, বড়ঞা থেকে গাড়িতে নবগ্রাম রওনা TMC নেত্রীরমমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার
হাইলাইটস
  • আবার দুর্যোগের কবলে পড়ল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার
  • মুর্শিদাবাদের বড়ঞাতে সভা শেষ করে তিনি নবগ্রামে যাচ্ছিলেন
  • নবগ্রামে তাঁর কপ্টার আর নামতে পারেনি

আবার দুর্যোগের কবলে পড়ল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। মুর্শিদাবাদের বড়ঞাতে সভা শেষ করে তিনি নবগ্রামে যাচ্ছিলেন। সেই সময়ই বিপত্তি। প্রবল ঝড়ের মুখে পড়ে তাঁর কপ্টার। নবগ্রামে তাঁর কপ্টার আর নামতে পারেনি। তাই সেই সময় বড়ঞাতেই কপ্টার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। তারপর বড়ঞা থেকে সড়কপথ দিয়েই নবগ্রামের দিকে রওনা দেন তৃণমূল নেত্রী।

যতদূর খবর, দুপুর ২টো ১০ মিনিটে বড়ঞা থেকে নবগ্রামের প্রতি পাড়ি গিয়েছিলেন মমতা। সেই সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। কোথাও ছিল না সমস্যা। যদিও কপ্টার যখন নবগ্রামে দিকে উড়তে শুরু করে, তখনই আবহাওয়া খারাপ হয়ে যায়। ঝড় বইতে শুরু করে। এমন পরিস্থিতিতে দ্রুত মুখ্যমন্ত্রীর কপ্টার ফিরিয়ে আনতে হয়। তারপর তিনি গাড়ি করেই নবগ্রামে যান। 

মাথায় রাখতে হবে, কিছুদিন আগেই দুর্গাপুরের অন্ডাল থেকে বেসরকারি বিমানে কলকাতার বিমানে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর বিমান প্রবল দুর্যোগের মধ্যে পড়ে। যার ফলে বিমান অনেক ক্ষণ নামানো সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীকে নিয়ে আকাশে উড়তে থাকে বিমান। প্রায় দেড় ঘণ্টা পর আবহাওয়া স্বাভাবিক হলে বিমানটিকে নীচে নামানো হয়। যদিও এই বিলম্ব নিয়ে কোনও অভিযোগ জানান হয়নি। 

তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই একই সমস্যায় পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কিছুদিন আগে তিনি দিল্লি থেকে বিমানে আসছিলেন। তাঁর বিমানের অবতরণের নির্ধারিত সময় ছিল রাত ১১টা ৪৬ মিনিট। 

তবে সেই সময় কলকাতার আবহাওয়া বদলে যায়। খেলা দেখাতে শুরু করে কালবৈশাখী। বিদ্যুৎ চমকাতে থাকে ঘন ঘন। প্রবল বেগে বইতে থাকে ঝড়। সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। যার ফলে তখন এয়ারপোর্ট বিমানটি নামতে পারেনি। সেই সময় নদিয়া এবং উত্তর ২৪ পরগনার উপর চক্কর খেতে থাকে বিমানটি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ২ ঘণ্টা পর বিমানটি ল্যান্ড করে। 

আর পরপর এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন আগেভাগে আবহাওয়ার খবর রেখে উড়ছে না বিমান বা কপ্টার? যদিও সেই প্রশ্নের কোনও সদুত্তর এখনও কারও কাছেই নেই। 

Advertisement

POST A COMMENT
Advertisement