বাসন্তীতে ইটবৃষ্টি-লাঠি, BJP প্রার্থীর প্রচারে রণক্ষেত্র, ঠিক কী হয়েছে?

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপির প্রচার ঘিরে তীব্র অশান্তির তৈরি হল। সূত্রের খবর, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন পুলিশকর্মী। বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজার এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার।

Advertisement
বাসন্তীতে ইটবৃষ্টি-লাঠি, BJP প্রার্থীর প্রচারে রণক্ষেত্র, ঠিক কী হয়েছে?ফাইল ছবি
হাইলাইটস
  • বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপির প্রচার ঘিরে তীব্র অশান্তির তৈরি হল।
  • সূত্রের খবর, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন পুলিশকর্মী।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপির প্রচার ঘিরে তীব্র অশান্তির তৈরি হল। সূত্রের খবর, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন পুলিশকর্মী। বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজার এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই সময় তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা সেখানে এসে বাধা দেয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পুলিশের তরফে নাকি বিজেপি কর্মীদের সতর্ক করা হয়, ওই এলাকায় প্রচার করলে অশান্তি বাড়তে পারে। তবে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনওভাবেই প্রচার বন্ধ করা হবে না। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

এই উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপিও। দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি ও লাঠিচার্জে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন ৮ জন পুলিশকর্মী। শেষ পর্যন্ত কোনওক্রমে এলাকা ছেড়ে কাছাকাছি ভারত সেবাশ্রমে আশ্রয় নেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার।

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। তবে ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

 

POST A COMMENT
Advertisement