BJP Candidate List: ছাব্বিশে 'আদি' নেতাদের ওপরেই ভরসা, প্রার্থীতালিকায় যেভাবে স্ট্র্যাটেজি বদলাল BJP

রাজ্য বিজেপি নেতৃত্বের মতামত নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্বই। বর্তমানে রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন শমীক ভট্টাচার্য। দলের একাংশের মতে, নতুন নেতৃত্ব আসার পর সংগঠনের পুরনো কর্মীদের আবার সক্রিয় করা হচ্ছে। ফলে এবারের প্রার্থী তালিকায় দলীয় পুরনো মুখের সংখ্যা বেশি থাকতে পারে।

Advertisement
ছাব্বিশে 'আদি' নেতাদের ওপরেই ভরসা, প্রার্থীতালিকায় যেভাবে স্ট্র্যাটেজি বদলাল BJP
হাইলাইটস
  • পুরনো মুখেই ভরসা বিজেপির।
  • ২০২১ সালের নির্বাচনে হঠাৎ দলবদল করা নেতাদের টিকিট দেওয়ায় সংগঠনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছিল।

পুরনো মুখেই ভরসা বিজেপির। ২০২১ সালের নির্বাচনে হঠাৎ দলবদল করা নেতাদের টিকিট দেওয়ায় সংগঠনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার কৌশল বদল করছে দল। যেকারণে বর্তমান অধিকাংশ বিজেপি বিধায়কই ফের টিকিট পেয়েছেন। পুরনো কর্মী বা সংগঠনের পরিচিত মুখদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রার্থী করা হয়েছে দুধকুমার মণ্ডলকেও। 

প্রার্থী বাছাইয়ের আগে বিভিন্ন স্তরে সমীক্ষা চালানো হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। এই সমীক্ষায় অংশ নিয়েছে, দলের নিজস্ব সংগঠন, একাধিক বেসরকারি এজেন্সি, আরএসএস, এলাকার মানুষের মতামত, সংগঠনের শক্তি এবং স্থানীয় ইস্যু। সবকিছু বিবেচনায় রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপির নিয়ম অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলের সংসদীয় বোর্ড। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাঁচ রাজ্যের এই নির্বাচনকে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা বলেও মনে করা হচ্ছে।

রাজ্য বিজেপি নেতৃত্বের মতামত নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্বই। বর্তমানে রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন শমীক ভট্টাচার্য। দলের একাংশের মতে, নতুন নেতৃত্ব আসার পর সংগঠনের পুরনো কর্মীদের আবার সক্রিয় করা হচ্ছে। ফলে এবারের প্রার্থী তালিকায় দলীয় পুরনো মুখের সংখ্যা বেশি থাকতে পারে।

বিজেপির এবারের প্রার্থী তালিকার চমক হল নন্দীগ্রাম এবং ভবানীপুর।  দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। 

আর কে কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দেখে নেওয়া যাক। 
কোচবিহার উত্তর — সুকুমার রায়
সিতাই — সাবিত্রী বর্মন
দিনহাটা — অজয় রায়
তুফানগঞ্জ — মালতি রাভা রায়
কুমারগ্রাম — মনোজ কুমার ওরাঁও
কালচিনি — বিশাল লামা
আলিপুরদুয়ার — পরিতোষ দাস
ফালাকাটা — দীপক বর্মন
ডাবগ্রাম-ফুলবাড়ি — শিখা চট্টোপাধ্যায়
নাগরাকাটা — পুনা ভেংরা
মাটিগাড়া-নকশালবাড়ি — আনন্দময় বর্মন
শিলিগুড়ি — ড. শংকর ঘোষ
ফাঁসিদেওয়া — দুর্গা মুর্মু
গোলপোখর — সরজিৎ বিশ্বাস
চাকুলিয়া — মনোজ জেন
করণদিঘি — অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস
কালিয়াগঞ্জ — উৎপল মহান্ত
রায়গঞ্জ — কৌশিক চৌধুরী
কুশমন্ডি — তাপস চন্দ্র রায়
কুমারগঞ্জ — সুবেন্দু সরকার
বালুরঘাট — বিদ্যুৎ রায়
তপন — বুধরাই টুডু
গঙ্গারামপুর — সত্যেন রায়
হরিরামপুর — দেবব্রত জুমদার
হবিবপুর — বিজয় মুর্মু
গাজোল — চিন্ময় দেব বর্মন
চাঁচল — রতন দাস
মালতীপুর — আশিস দাস
রাতুয়া — অভিষেক সিংহানিয়া
মানিকচক — গৌর চন্দ্র মণ্ডল
মালদা — গোপাল চন্দ্র সাহা
মথুরাপুর — নিবারণ ঘোষ
সুজাপুর — অভিরাজ চৌধুরী
সুতী — মহাবীর ঘোষ
রঘুনাথগঞ্জ — সুজিত পোদ্দার
লালগোলা — আমার কুমার দাস
ভগবানগোলা — ভাস্কর সরকার
মুর্শিদাবাদ — সৌরভ শংকর ঘোষ
রেজিনগর — বিপন ঘোষ
বেলডাঙা — ভারত কুমার ঝাওয়ার
বহরমপুর — সুব্রত মৈত্র
হরিহরপাড়া — তন্ময় বিশ্বাস
নওদা — রানা মণ্ডল
ডোমকল — নন্দলাল দাস
জলঙ্গি — বাবলা কুমার সরকার
করিমপুর — সমরেন্দ্রনাথ ঘোষ
পলাশিপাড়া — অনিমা দত্ত
কল্যাণী — তপন ঘোষ
রানাঘাট উত্তর পশ্চিম — পার্থসারথি চট্টোপাধ্যায়
রানাঘাট উত্তর পূর্ব — অসীম বিশ্বাস
চাকদহ — বঙ্কিম ঘোষ
হরিণঘাটা — অসীম কুমার সরকার
কৃষ্ণনগর দক্ষিণ — সুকৃতি সরকার
আমদাঙ্গা — অরিন্দম ঘোষ
নাইহাটি — সুমিত্রা চট্টোপাধ্যায়
ভাটপাড়া — পবন কুমার সিং
বারানগর — জয় ঘোষ
দেগঙ্গা — তারুণ কান্তি ঘোষ
বসিরহাট উত্তর — নারায়ণ চন্দ্র মণ্ডল
বসন্তী — বিকাশ সরদার
কুলতলি — সুশান্ত মণ্ডল হালদার
পাথরপ্রতিমা — অসিত কুমার হালদার
কাকদ্বীপ — দীপঙ্কর জানা
রায়দিঘি — পলাশ রানা
ক্যানিং পূর্ব — অশীম মণ্ডল
ডায়মন্ড হারবার — দীপক কুমার হালদার
বিষ্ণুপুর — অগ্নিস্বর নস্কর
বজবজ — ড. তরুণ কুমার আড়ক
মেটিয়াবুরুজ — বেদ বাহাদুর সিং
ভাঙড় — সুবেন্দু অধিকারী
রসপুর — স্বপন দাস গুপ্ত
হাওড়া উত্তর — উমেশ রায়
শিবপুর — রুদ্রনীল ঘোষ
উলুবেড়িয়া দক্ষিণ — স্বামী নিত্যানন্দ পুরী মহারাজ
আমতা — অমিত সামন্ত
ডোমজুড় — গোবিন্দ হাজরা
সপ্তগ্রাম — স্বরাজ্য ঘোষ
তারকেশ্বর — শ্রীকান্ত পান
পুরশুড়া — বিমল ঘোষ
আরামবাগ — কৃষ্ণচন্দ্র বাগ
গোগ্রাট — প্রশান্ত দিঘার
খানাকুল — সুশান্ত ঘোষ
পাঁশকুড়া পূর্ব — সুব্রত মাইতি

Advertisement

এই তালিকার বেশিরভাগ নামই পুরোনো। প্রার্থীদের বেশিরভাগই বিজেপির আদি মুখ বলেই জানা গেছে। আদিদের দলে প্রাধান্য দেওয়া হবে, শমীক ভট্টাচার্য সভাপতি পদে আসার পরই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তালিকা ঘোষণা হওয়ার পর সেটাই দেখা গেল।
 

 

POST A COMMENT
Advertisement