West Bengal Elections BJP Meeting: বাংলায় কারা প্রার্থী? সিদ্ধান্ত নিতে নাড্ডার পর এবার মোদীর বাসভবনে বৈঠক BJP নেতৃত্বের

পশ্চিমবঙ্গের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ছিলেন জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার স্বয়ং। চলতি সপ্তাহেই কমিশন বাংলার ভোটের দিন ঘোষণা করতে পারে এমন জল্পনাও রয়েছে। আর এই আবহেই বাংলার নির্বাচন নিয়ে বৃহস্পতিবারও দিল্লিতে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Advertisement
বাংলায় কারা প্রার্থী? সিদ্ধান্ত নিতে নাড্ডার পর এবার মোদীর বাসভবনে বৈঠক BJP নেতৃত্বেরবাংলায় প্রার্থী নিয়ে দিল্লিতে তৎপরতা

পশ্চিমবঙ্গের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ছিলেন জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার স্বয়ং। চলতি সপ্তাহেই কমিশন বাংলার ভোটের দিন ঘোষণা করতে পারে এমন জল্পনাও রয়েছে। আর এই আবহেই বাংলার নির্বাচন নিয়ে  বৃহস্পতিবারও দিল্লিতে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে এদিন আবার বিজেপির কোর গ্রুপ বৈঠক হবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে দুপুর ১২:৩০ মিনিটে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রার্থীদের নাম এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়। এরপর বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পশ্চিমবঙ্গ ও কেরল বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকে মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে সম্প্রতি সংগঠনের উদ্যোগে শুরু হওয়া ‘পরিবর্তন যাত্রা’র রাজনৈতিক প্রভাব ও ফলাফল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করছেন রাজ্য নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীতালিকা নিয়েও প্রাথমিক আলোচনা হচ্ছে বলে সূত্রের দাবি। খুব শিগগিরই রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। তার আগেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে চাইছে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে বিজেপি-র যে পরিবর্তন যাত্রা চলছে, আগামী ১৪ মার্চ ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়ে তা শেষ হওয়ার কথা৷ রাজনৈতিক মহলের মতে, সেই সভার পরই যে কোনও দিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী বুধবার নিজেও বলেন, মোদী  ব্রিগেড করার পর হয়তো ভোট ঘোষণা হবে৷ মমতা একবার বলেন, আগামী ১৫-১৬ তারিখ নাগাদ ভোট ঘোষণা হতে পারে৷ 

এদিকে এই আবহে  রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আসনভিত্তিক কৌশল নির্ধারণ নিয়েও দিল্লিতে বিজেপি নেতৃত্বের আলোচনা হয়েছে বলে খবর। কোন কেন্দ্রে কোন দল কতটা শক্তিশালী, সেই হিসেব কষেই প্রাথমিক ভাবে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বুধবারও  বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য , রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী -সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ পদাধিকারী।

Advertisement


 

POST A COMMENT
Advertisement