BJP Panchapandava Model: পূর্ব বর্ধমানে 'বামের ভোট রামে' ঢোকাতে মরিয়া বিজেপি, বুথে বুথে ‘পঞ্চপাণ্ডব’ মডেল

এবারের বিধানসভা নির্বাচনে বাম ভোটব্যাঙ্কের ওপরেই বড় ভরসা করছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানের পেছনে বাম ভোটের একটি বড় অংশ তাদের দিকে ঝুঁকেছিল, এ কথা গেরুয়া শিবিরের অন্দরে স্বীকার করা হয়। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবারও বাম ভোটকে নিজেদের দিকে টানার লক্ষ্যে বিশেষ কৌশল নিয়েছে তারা।

Advertisement
পূর্ব বর্ধমানে 'বামের ভোট রামে' ঢোকাতে মরিয়া বিজেপি, বুথে বুথে ‘পঞ্চপাণ্ডব’ মডেলফাইল ছবি
হাইলাইটস
  • এবারের বিধানসভা নির্বাচনে বাম ভোটব্যাঙ্কের ওপরেই বড় ভরসা করছে বিজেপি।
  • ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানের পেছনে বাম ভোটের একটি বড় অংশ তাদের দিকে ঝুঁকেছিল, এ কথা গেরুয়া শিবিরের অন্দরে স্বীকার করা হয়।

এবারের বিধানসভা নির্বাচনে বাম ভোটব্যাঙ্কের ওপরেই বড় ভরসা করছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানের পেছনে বাম ভোটের একটি বড় অংশ তাদের দিকে ঝুঁকেছিল, এ কথা গেরুয়া শিবিরের অন্দরে স্বীকার করা হয়। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবারও বাম ভোটকে নিজেদের দিকে টানার লক্ষ্যে বিশেষ কৌশল নিয়েছে তারা।

এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘পঞ্চপাণ্ডব’ মডেল। প্রতিটি বুথে পাঁচজন করে বিজেপি কর্মী বা নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁদের একত্রে বলা হচ্ছে ‘পঞ্চপাণ্ডব’। তাঁদের ওপর নজরদারি করছেন ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতারা, আর গোটা ব্যবস্থার দিকনির্দেশ আসছে সরাসরি দিল্লি থেকে।

পঞ্চপাণ্ডবদের প্রধান কাজ হল, প্রতিটি বুথের বাম ভোটারদের চিহ্নিত করা। নাম-ঠিকানা-ফোন নম্বরসহ বিস্তারিত তালিকা তৈরি করা হচ্ছে। এরপর সেই তালিকা তুলে দেওয়া হচ্ছে বহিরাগত নেতাদের হাতে। তাঁদের নির্দেশেই কখন, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কীভাবে কথা বলতে হবে, সব ঠিক হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই পুরো প্রক্রিয়াকে ‘ম্যাপিং’ বলা হচ্ছে। প্রতিদিন ভোর থেকেই শুরু হচ্ছে কাজ। সকাল সাড়ে সাতটার মধ্যেই পঞ্চপাণ্ডবদের কাছে ফোন করে দিনভর কর্মসূচির নির্দেশ দিচ্ছেন ভিন রাজ্যের নেতারা। নির্দিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে সরাসরি কথা বলা, তাঁদের মতামত সংগ্রহ করা এবং সেই তথ্য রিপোর্ট আকারে জমা দেওয়াই তাঁদের দায়িত্ব।

শুধু বাম ভোটারই নয়, শাসক দলের সমর্থক এবং নিজেদের ভোটারদেরও আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। বুথস্তরে এই সুসংগঠিত প্রচারকে অনেকেই ‘বৈজ্ঞানিক’ কৌশল বলেই মনে করছেন। পঞ্চপাণ্ডবরা ভোটারদের কাছে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতার দিক তুলে ধরছেন এবং বিজেপি ক্ষমতায় এলে কী কী পরিবর্তন আনবে, তার প্রচার করছেন।

এছাড়াও, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে ভোটের দিন রাজ্যে ফিরে আসার অনুরোধ জানানো হচ্ছে। যাতায়াতের খরচ নিয়েও আশ্বাস দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement