সৌমিত্র খাঁ-অনুব্রত মণ্ডলঅনুব্রত মণ্ডলকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, শান্তিনিকেতন-এর কবিগুরু হস্তশিল্প মার্কেটে ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ। সেখানে তিনি অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন। তাঁর কথায়, অনুব্রত মণ্ডলকে বলব, জীবনে অনেক পাপ করেছেন। এবার সনাতনীদের হয়ে কাজ করুন। আপনি বাড়িতে থেকে সনাতনীদের হয়ে কাজ করুন। সনাতনী অর্থাৎ ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করুন। কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘরবাড়ি রাখতে হলে বিজেপির হয়েই বাঁচতে হবে।
এখানেই শেষ নয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উদ্দেশ্যেও তাঁর পরামর্শ, মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটও দেন, তাহলেও আপনি বিজেপির হয়ে ভোট করুন। কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘরবাড়ি রাখতে হলে বিজেপির হয়েই বাঁচতে হবে। ভোটমুখী বাংলায় বীরভূমের বুকে দাঁড়িয়ে জেলার দুই প্রথম সারির শাসকদলের নেতাকে বিজেপির হয় ভোট করার নিদান দিয়ে বসেছেন এক বিজেপি নেতা। যা নিয়ে ভোটের আগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
যদিও সৌমিত্র খাঁর এই মন্তব্যের পর এ নিয়ে মুখ খুলেছেন অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডল বলেন, “মদের দোকান খুললেই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই সে পূজারী হয় না। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমি যদি বিজেপিতে যেতাম, তাহলে কি জেল খাটতাম? তাহলে তো জেল খাটতাম না। মাথা খারাপ হলে যা হয়। ২৩০–২৩৫টি আসন পাব। পাগল-ছাগল অনেক কিছুই বলতে পারে। বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে? ও একটা পাগল কিছু বললেই হয়ে যাবে?”
কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবিষয়ে সংক্ষেপে বলেন, “যা বলার অনুব্রত মণ্ডল বলে দিয়েছেন। সঠিক সময় জবাব দেব।”