বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনপৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের সরব গোর্খাদের। বাংলায় ভোটের আগে ফের উঠল গোর্খাল্যান্ড ইস্যু। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রার জন্য তিনি এসেছেন। পাহাড়ে নানা সমস্যার কথা জানান গোর্খারা। তাদের দাবি, গোর্খাল্যান্ড সম্ভব না হলে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এটি তাদের দীর্ঘদিনের দাবি। তবে তা হতে দেবে না রাজ্য।
নিতিন নবীনের সঙ্গে বৈঠকের পর দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে পাহাড়ের সব সমস্যার সমাধান হবে।
নিতিন নবীন এদিন শিলিগুড়িতে গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাঁকে গোর্খা টুপি পরিয়ে স্বাগত জানানো হয়।
শুধু রাজ্য সরকারই নয়, পৃথক গোর্খাল্যান্ড তৈরি নিয়ে আলোচনা বঙ্গ বিজেপির জন্যও খুব একটা স্বস্তির নয়। তাদের দাবি, গোর্খাল্যান্ড সম্ভব না হলে অন্তত উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, “প্রত্যেকের নিজের বক্তব্য রাখার স্বাধীনতা রয়েছে। কষ্ট চেপে রাখতে নেই। বাইরে প্রকাশ করা দরকার। বিজেপি চায়, সব সমস্যার সমাধান হোক। আলোচনার সমাধান হবে। ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার হলে স্থায়ী সমাধান হবে।”
দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা বলেন, "গোর্খারা বৈঠকে থাকলে গোর্খাল্যান্ড প্রসঙ্গ আসবেই।"
পাহাড় সহ উত্তরবঙ্গ বিজেপিকে ভালো সমর্থন দিয়ে চলেছে। কিন্তু, তাঁদের দাবি পূরণ হয়নি বলে পাহাড়বাসীর অভিযোগ। সম্প্রতি এই অভিযোগে কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেন। পাহাড় সমস্যা ঠেকাতে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র। তাই বৈঠক করেন নিতিন নবীন।