Panihati: বিজেপির পতাকা হাতে পানিহাটির সেক্টর অফিসার? কমিশনে লিখিত অভিযোগ TMC-র

বিজেপির পতাকা হাতে পানিহাটির সেক্টর অফিসার। সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও এই ভিডিও শেয়ার করেন। এই ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ বারের নির্বাচনে যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে রয়েছে, তার মধ্যে অন্যতম পানিহাটি বিধানসভা আসনটি। সেক্টর অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল।

Advertisement
বিজেপির পতাকা হাতে পানিহাটির সেক্টর অফিসার? কমিশনে লিখিত অভিযোগ TMC-রকালো শার্টে সেক্টর অফিসার বলে দাবি

বিজেপির পতাকা হাতে পানিহাটির সেক্টর অফিসার। সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও এই ভিডিও শেয়ার করেন। এই ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ বারের নির্বাচনে যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে রয়েছে, তার মধ্যে অন্যতম পানিহাটি বিধানসভা আসনটি। সেক্টর অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল।

ভিডিওতে দেখা যায় (bangla.aajtak.in ভিডিওটির সত্যতা যাচাই করেনি) বিজেপির মেঝেতে বসে প্রচার সামগ্রী গোছাচ্ছেন তিনজন। একজন ভিডিও করছেন। চলছে কথোপকথনও। এর মধ্যে কালো শআর্ট পরা ব্যক্তিকে সেক্টর অফিসার বলে দাবি করা হয়। এই ভিডিও শেয়ার করেন কুণাল ঘোষও। তিনি প্রশ্ন তোলেন, "এঁদের মধ্যে একজন কি নির্বাচন কমিশন নিযুক্ত পানিহাটির সেক্টর অফিসার? একটি সূত্র জানাচ্ছে। একটু খোঁজ নিয়ে রাখা ভালো।"

পানিহাটির সেক্টর অফিসার বিজেপির পতাকা হাতে কাজ করছেন বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক শেয়ার হয়। এই নিয়ে শোরগোল পড়ে যায়। ওই সেক্টর অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। তারা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে বলে খবর। 

অভিযোগে তৃণমূলের তরফে বলা হয়, একজন সেক্টর অফিসারের কাজ অত্যন্ত সংবেদনশীল। ভোটগ্রহণের আগে স্পর্শকাতর বুথ বা ভোটার চিহ্নিত করা, নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা তার কাজ। তিনি কীকরে কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন? এতে নির্বাচনী আচরণবিধি, ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট’ এবং ভারতীয় ন্যায় সংহিতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ। 

অভিযোগ পত্রে আরও বলা হয়, এই ধরনের আচরণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে কঠোর ব্যবস্থার দাবি তোলে তৃণমূল।

POST A COMMENT
Advertisement