Abhishek Banerjee: টার্গেট নন্দীগ্রাম, দায়িত্বে খোদ অভিষেক? প্রচারের সূচনা করেই রওনা দেবেন শুভেন্দুর গড়ে

সূত্রে জানা যাচ্ছে, এবারের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নন্দীগ্রামে কর্মীদের সঙ্গে তাঁর এই বৈঠকই হবে প্রথম বড় সাংগঠনিক বৈঠক।

Advertisement
টার্গেট নন্দীগ্রাম, দায়িত্বে খোদ অভিষেক? প্রচারের সূচনা করেই রওনা দেবেন শুভেন্দুর গড়েঅভিষেক বন্দ্য়োপাধ্যায়।-ফাইল ছবি
হাইলাইটস
  • বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রচারপর্বে জোর আনতে মাঠে নামছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি জনসভা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রচারপর্বে জোর আনতে মাঠে নামছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি জনসভা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন। তার পরদিনই তাঁর গন্তব্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, যেখানে দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

নন্দীগ্রাম এবারও রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে পবিত্র করকে, যিনি একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। 

তৃণমূল নেতৃত্বের মতে, নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্ব আলাদা। বাম আমলের আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল এই এলাকা। সেই কারণেই দলীয় শীর্ষ নেতৃত্বের বিশেষ নজর রয়েছে এই কেন্দ্রে। শাসকদলের এক নেতার কথায়, 'নন্দীগ্রাম শুধু একটি কেন্দ্র নয়, এটি আবেগের জায়গা। এখানে জয়ের জন্য সর্বশক্তি দিয়ে লড়াই হবে।'

সূত্রে জানা যাচ্ছে, এবারের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নন্দীগ্রামে কর্মীদের সঙ্গে তাঁর এই বৈঠকই হবে প্রথম বড় সাংগঠনিক বৈঠক।

নন্দীগ্রামে যাওয়ার আগে তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে একাধিক জনসভায় ভাষণ দেবেন বলেও জানা গিয়েছে। পাশাপাশি চেষ্টা থাকবে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি করে জনসভা করার।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে মমতা নন্দীগ্রাম থেকে লড়লেও শুভেন্দুর কাছে পরাজিত হন। সেই স্মৃতি এখনও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ফলে এবার এই কেন্দ্রকে ঘিরে তৃণমূল-বিজেপি দ্বৈরথ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, প্রচারের সূচনা থেকেই আক্রমণাত্মক কৌশল নিতে চাইছে তৃণমূল। আর সেই লড়াইয়ে অন্যতম মুখ হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

POST A COMMENT
Advertisement