TMC Women Candidates List: 'নারী শক্তিতে' বাজি মমতার, ৫২ মহিলাকে প্রার্থী দিয়ে বাম-বিজেপিকে টেক্কা তৃণমূলের

গত রবিবারই ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। সোমবার প্রার্থী ঘোষণা করেছে বাম ও বিজেপি। আর মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। আর তাতে দেখা যাচ্ছে মহিলা প্রার্থীর সংখ্যায় বাম ও বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Advertisement
'নারী শক্তিতে' বাজি মমতার, ৫২ মহিলাকে প্রার্থী দিয়ে বাম-বিজেপিকে টেক্কা তৃণমূলেরটিকিট পেলেন শ্রেয়া-লাভলি-রত্নারা

গত রবিবারই ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। সোমবার প্রার্থী ঘোষণা করেছে বাম ও বিজেপি। আর মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। আর তাতে দেখা যাচ্ছে মহিলা প্রার্থীর সংখ্যায় বাম ও বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

গত সোমবার ১৪৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। তাতে মহিলা মুখের সংখ্যা মাত্র ১১। অপরদিকে, বামেদের প্রকাশ করা ১৯২ আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৮। মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ জন মহিলা প্রার্থী রাখা হয়েছে। ৯৫ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থী রয়েছেন। এঁদের মধ্যে ৭৮ জন তফশিলি জাতির। ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী ২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়ছেন।

  • তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা
  • ভবানীপুর- মমতা বন্দ্যোপাধ্যায় 
  • ময়না- চন্দনা মণ্ডল
  • বিনপুর : বিরবাহা হাঁসদা
  • বাগদা- মধুপূর্ণা ঠাকুর 
  • রাজারহাট-গোপালপুর- অদিতি মুন্সি
  • বরানগর- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
  • মালদা- লিপিকা বর্মণ ঘোষ
  • বেহালা পশ্চিম- রত্না চট্টোপাধ্যায়
  • শ্যামপুকুর- শশী পাঁজা 
  • মানিকতলা- শ্রেয়া পাণ্ডে
  • নওদা - শাহিনা মুমতাজ
  • মানিকচক - কবিতা মণ্ডল
  • মুর্শিদাবাদ - শাওনি সিংহরায়
  • রানাঘাট উত্তর পূর্ব - বর্ণালী দে রায়
  • বনগাঁ দক্ষিণ - ঋতুপর্ণা আঢ্য
  • স্বরূপনগর - বীনা মণ্ডল
  • দমদম উত্তর - চন্দ্রিমা ভট্টাচার্য
  • সাঁকরাইল - প্রিয়া পাল
  • চণ্ডীতলা - স্বাতী খন্দকার
  • হরিপাল - করবী মান্না
  • ধনেখালি - অসীমা পাত্র
  • রায়না - মন্দিরা দোলুই
  • পূর্বস্থলী উত্তর - বসুন্ধরা গোস্বামী
  • নারায়ণগড় - প্রতিভারানি মাইতি
  • ঘাটাল - শ্যামলী সর্দার
  • গড়বেতা - উত্তরা সিংহ হাজরা
  • রানিবাঁধ - ডা তনুশ্রী হাঁসদা
  • ইন্দাস - শ্যামলী রায় বাগদী
  • সিতাই - সঙ্গীতা রায় বাসুনিয়া
  • জলপাইগুড়ি - কৃষ্ণ দাস
  • রাজগঞ্জ - স্বপ্না বর্মন
  • ফাঁসিদেওয়া -  রীনা টপ্পো এক্কা
  • কুশমন্ডি  - রেখা রায়
  • বালুরঘাট- অর্পিতা ঘোষ
  • মালদহ (এসসি)- লিপিকা বর্মন ঘোষ
  • সুজাপুর - সাবিনা ইয়াসমিন
  • বৈষ্ণবনগর - চন্দনা সরকার
  • মুর্শিদাবাদ — শাওনি সিংহ রায়
  • বড়ঞা (এসসি)- প্রতিমা রজক
  • নওদা- শাহিনা মুমতাজ
  • কালীগঞ্জ- আলিফা আহমেদ
  • রানাঘাট উত্তর পূর্ব (এসসি)- বর্ণালী দে রায়
  • বনগাঁ দক্ষিণ (এসসি) - ঋতুপর্ণা আঢ্য
  • স্বরূপনগর (এসসি)- বীণা মণ্ডল
  • মিনাখাঁ (এসসি)- উষা রানি মণ্ডল
  • সন্দেশখালি (এসটি)- ঝর্ণা সর্দার
  • বসন্তী (এসসি)-  নীলিমা বিশাল মিস্ত্রি
  • কুলপি- বর্ণালী ধারা
  • মগরাহাট পূর্ব -  শর্মিষ্ঠা পুরকাইত
  • সাতগাছিয়া- সোমাশ্রী বেতাল
  • সোনারপুর দক্ষিণ - অরুন্ধতী মৈত্র (লাভলি)
  • সোনারপুর উত্তর- ফিরদৌসি বেগম
  • হাওড়া দক্ষিণ- নন্দিতা চৌধুরী
  • আরামবাগ (এসসি) — মিতা বাগ
  • হলদিয়া (এসসি) — তাপসী মণ্ডল
  • নারায়ণগড় — প্রতিভা রানি মাইতি
  • ঘাটাল (এসসি) — শ্যামলী সর্দার
  • গড়বেতা — উত্তরা সিংহ (হাজরা)
  • মানবাজার (এসটি) — সন্ধ্যা রানি টুডু
  • রানিবাঁধ (এসটি) — ডা. তনুশ্রী হাঁসদা
  • চৌরঙ্গী-নয়না বন্দ্যোপাধ্যায়

এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘২৬-এ নির্বাচনে ২২৬-এর বেশি আসন পাব।’, এখানেই শেষ নয়, তিনি বলেন,‘আমরা আত্মবিশ্বাসী আমরা জিতব। কারণ আমরা বছরে ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। আর ওরা বসন্তের কোকিল।’

POST A COMMENT
Advertisement