Mamata Attack BJP: অগাস্ট-সেপ্টেম্বরেই দিল্লি থেকে বিদায় নেবে কেন্দ্রের BJP সরকার, বড় দাবি মমতার

বুধবার ছিলেন উত্তরবঙ্গে আর বৃহস্পতিবার পৌঁছে গেলেন দক্ষিণবঙ্গে। এদিন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাউদোহায় মঞ্চে উঠে প্রথমেই রামনবমীতে অশান্তি এড়ানোর বার্তা দেন তৃণমূলনেত্রী।

Advertisement
 অগাস্ট-সেপ্টেম্বরেই দিল্লি থেকে বিদায় নেবে কেন্দ্রের BJP  সরকার, বড় দাবি মমতারকেন্দ্রের BJP সরকার নিয়ে বড় দাবি মমতার

বুধবার ছিলেন উত্তরবঙ্গে আর বৃহস্পতিবার পৌঁছে গেলেন দক্ষিণবঙ্গে। এদিন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাউদোহায় মঞ্চে উঠে প্রথমেই রামনবমীতে অশান্তি এড়ানোর বার্তা দেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, ‘রামনবমীর মিছিল আমরা সবাই করি। মিছিলে যেন কোনও অশান্তি না হয়। কারও সঙ্গে যেন সঙ্ঘাত না হয়। বিশেষ করে এলাকাগুলি দেখে রাখবেন।’ এর পরেই পুরনো দাঙ্গার প্রসঙ্গে তুলে তৃণমূল নেত্রীর দাবি, ‘কোনও দাঙ্গা যেন কেউ করতে না পারে, এটা এখনকার প্রশাসনে যারা আছেন দেখবেন। আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে সবাই জানেন। বিজেপি যা নয় তাই করছে।’

এদিন বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি কৌরব পক্ষ। আর তৃণমূল পাণ্ডব পক্ষ। মমতা বলেন,  'আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি যা খুশি তাই করছে।’

এদিনও নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা। প্রশ্ন তোলেন, এখনও SIR নিয়ে তালিকা বের করতে পারল না কেন কমিশন। তিনি বলেন,‘ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢেলে SIR-এর নামে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে। আগেই ৫৮ লক্ষ নাম কেটেছে। ডিসক্রেপন্সিতে রেখে আরও ৬০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এখনও কেন তালিকা টাঙাতে পারল না। অন্তত সংবাদমাধ্যমকে কেন দিতে পারছে না। ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেবে বলেছে। বুথে বুথে এখনও তালিকা টাঙাতে পারল না? কেন কোনও পার্টিকেও তালিকা দেওয়া গেল না? পর্দা কে পিছে কেয়া হ্যায়।’

পাণ্ডবেশ্বরের জনসভা থেকে জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে একহাত নেন মমতা। কেন্দ্রকে তোপ দেগে মমতা বললেন, 'এরা বলে ঝুট, করে লুট। আমাকেও বলছে, আমি নাকি চোর।' একই সঙ্গে তাঁর সংযোজন, 'জীবনে এক টাকা মাইনে নিই না। কারও পয়সায় চা খাই না।'ফের লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তৃণমূলনেত্রীর বক্তব্য, 'বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।' আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন মমতা। এসআইআর থেকে জ্বালানি সমস্যা, সব ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। জানি না সত্যি কি না, আমি ওদের বিশ্বাস করি না। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে?' সেইসঙ্গে বিজেপি সরকার অগাস্ট-সেপ্টেম্বরে দিল্লি থেকে চলে যাবে বলেও ভবিষ্যদ্বাণী করেন মমতা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement