CPIM Candidate List 2026: CPIM প্রার্থী তামান্নার মা, মীনাক্ষী, দীপ্সিতা, সায়ন, কলতান সহ তালিকায় আর কারা?

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর দিনই ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। উত্তরপাড়ায় মীনাক্ষী, যাদবপুরে বিকাশ, উত্তর দমদমে দীপ্সিতা, পানিহাটিতে কলতান, মহেশতলায় সাম্য সহ একাধিক তরুণ মুখ রয়েছে এই প্রথম তালিকায়। একইসঙ্গে কালিগঞ্জে প্রার্থী তামান্নার মা।

Advertisement
CPIM প্রার্থী তামান্নার মা, মীনাক্ষী, দীপ্সিতা, সায়ন, কলতান সহ তালিকায় আর কারা?সিপিআইএম প্রার্থী তালিকা
হাইলাইটস
  • উত্তরপাড়ায় প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়
  • যাদবপুরে প্রার্থী বিকাশ ভট্টাচার্য
  • তামান্নার মা-কে প্রার্থী করল CPIM

রবিবারই কাঁচরাপাড়ার দলীয় সভা থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছিলেন সকলের আগে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেই মতো ভোট ঘোষণার পরদিনই ১৯২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এই তালিকায় রয়েছেন দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো একঝাঁ তরুণ। একইসঙ্গে মৃত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকেও টিকিট দিল CPIM। 

উল্লেখযোগ্য কেন্দ্রে কারা প্রার্থী হলেন? 

> উত্তরপাড়া: ২০২১-এ মীনাক্ষী মুখোপাধ্যায় নজর কেড়েছিলেন নন্দীগ্রামে শুভেন্দু এবং মমতার বিরুদ্ধে প্রার্থী হয়ে। কাঞ্চনের বিরুদ্ধে এলাকার অসন্তোষ এবং উত্তরপাড়ায় বামেদের ভোটের হারের উপর ভর করে মীনাক্ষীকে বাজি করল CPIM। দলের অধিকাংশ সমর্থকের কাছে তিনিই এখন 'ক্যাপ্টেন'। সেই 'ক্যাপ্টেন' মীনাক্ষীর উপর ভর করে শূন্যের গেরো কাটাতে মরিয়া বামেরা। 

যাদবপুর: পথেঘাটে থাকার পাশাপাশি আইনের লড়াইয়ে দলের মুখ বিকাশ ভট্টাচার্য। বিধানসভায় আসন সংখ্যা শূন্য হওয়ায় এবার যাদবপুর থেকে প্রাক্তন রাজ্যসভার এই সদস্যকে প্রার্থী করল CPIM। DA মামলা থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের হয়ে লড়াই, সবক্ষেত্রেই আইনি লড়াই করেছেন বিকাশ ভট্টাচার্য। 

> উত্তর দমদম: কেন্দ্র বদল হল দীপ্সিতা ধরের। বালি নয় এবার উত্তর দমদমে প্রার্থী তিনি। 
> মহেশতলা: মহেশতলা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। 
> পানিহাটি: পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী কলতান দাশগুপ্ত। সম্প্রতি তাঁর গ্রেফতারি এবং জেল হেফাজত নিয়ে তোলপাড় হয়েছিল। 
> কোচবিহার উত্তর: প্রণয় কার্যী। তিনি SFI-এর প্রাক্তন রাজ্য সভাপতি।

> কালিগঞ্জ: তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করল CPIM। সন্তানহারা মা, সাবিনা ইয়াসমিন। ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল যাঁর মেয়ে তামান্নার। মেয়ের ন্যায়বিচারের দাবিতে এখনও অনড় সাবিনা। bangla.aajtak.in-এ শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তামান্নার মা। তিনি বলেন, 'এখনকার যে সরকার আছে, তারা যেন ধ্বংস হয়ে যায়। তেমনটা হলে তামান্নার মায়ের থেকে বেশি শান্তি আর কেউ পাবে না।  

Advertisement

এছাড়াও খড়দা থেকে দেবজ্যোতি দাস,  বরানগর থেকে সায়নদীপ মিত্র, রাজারহাট নিউটাউন থেকে সপ্তর্ষি দেব, রাজারহাট-গোপালপুর থেকে শুভজিৎ দাশগুপ্ত, কসবা থেকে দীপু দাস, সোনারপুর উত্তর থেকে মোনালিসা সিন্হা, রায়দিঘি থেকে কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায় সহ একঝাঁক তরুণ তুর্কী রয়েছে বামেদের এবারের প্রার্থী তালিকায়। 

পাশাপাশি নারায়ণগড় থেকে তাপস সিনহা এবং রানিবাঁধ থেকে দেবলীনা হেমব্রমের মতো দাপুটে নেতানেত্রীও রয়েছেন বামেদের প্রার্থী তালিকায়। 

 

POST A COMMENT
Advertisement