দল আলাদা, যন্ত্রণা এক, মেয়ের খুনের বিচারে সহযাত্রী সাবিনা ও রত্না, শুনল bangla.aajtak.in

দু’জনেই মা। দু’জনের বুকেই গভীর ক্ষত। নির্মমভাবে খুন হয়েছে তাঁদের সন্তানরা। তাই লড়াইও এক, ন্যায়বিচারের দাবিও। দল আলাদা হলেও মানবিকতার জায়গায় এসে একে অপরের পাশে দাঁড়ালেন সিপিএম প্রার্থী সাবিনা বিবি ও বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

Advertisement
দল আলাদা, যন্ত্রণা এক, মেয়ের খুনের বিচারে সহযাত্রী সাবিনা ও রত্না, শুনল bangla.aajtak.inসাবিনা বিবি ও রত্না দেবনাথ।-ফাইল ছবি
হাইলাইটস
  • দু’জনেই মা। দু’জনের বুকেই গভীর ক্ষত।
  • নির্মমভাবে খুন হয়েছে তাঁদের সন্তানরা।

দু’জনেই মা। দু’জনের বুকেই গভীর ক্ষত। নির্মমভাবে খুন হয়েছে তাঁদের সন্তানরা। তাই লড়াইও এক, ন্যায়বিচারের দাবিও। দল আলাদা হলেও মানবিকতার জায়গায় এসে একে অপরের পাশে দাঁড়ালেন সিপিএম প্রার্থী সাবিনা বিবি ও বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

সাবিনা বিবি কালীগঞ্জের সিপিএম প্রার্থী, যাঁর ১১ বছরের মেয়ে তামন্না খাতুন ভোট-পরবর্তী হিংসায় প্রাণ হারায়। অন্যদিকে, পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, আরজি কর কাণ্ডে খুন হওয়া তরুণী চিকিৎসকের মা। দু’জনেই এবার নির্বাচনের ময়দানে, ন্যায়বিচারের দাবিকে সামনে রেখেই।

বৃহস্পতিবার bangla.aajtak.in-কে আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা বলেন, 'আমাদের লক্ষ্য একটাই, আর কোনও মেয়ের যেন এমন পরিণতি না হয়। সাবিনা বিবির লড়াইও আমাদের মতোই। তিনিও একজন মা, তিনিও ন্যায়বিচারের জন্য লড়ছেন।'

একই সুর শোনা যায় সাবিনা বিবির গলায়। তিনি বলেন, 'তিনি যেমন মা, আমিও তেমনই মা। দল আলাদা হতে পারে, কিন্তু তাঁর লড়াইয়ের পাশে আমি আছি। তিনিও যেন তাঁর মেয়ের হত্যার বিচার পান, সেটাই চাই।'

উল্লেখ্য, মেয়ের মৃত্যুর শোকে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন সাবিনা। পরে কলকাতার এক হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। সাত মাস আগে কালীগঞ্জে উপনির্বাচনের সময় বোমার আঘাতে মৃত্যু হয় তমন্নার। যদিও সেই ঘটনায় চার্জশিট পেশ হয়েছে, পরিবারের দাবি, মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি।

অন্যদিকে, রত্না দেবনাথ বলেন, 'এটা শুধু আমার লড়াই নয়, পানিহাটির মানুষের লড়াই। যারা আমার মেয়ের জন্য পথে নেমেছিলেন, তাঁদের সবার লড়াই।' তিনি আরও বলেন, 'আমার মেয়ে যেভাবে মানুষের সেবা করত, আমিও জিতলে সেভাবেই মানুষের পাশে দাঁড়াতে চাই।'

সম্প্রতি বিজেপি তৃতীয় দফার প্রার্থী তালিকায় রত্না দেবনাথের নাম ঘোষণা করেছে। প্রার্থী হওয়ার পর তিনি স্পষ্ট বার্তা দেন, 'আমি চাই, আর কোনও মেয়ের এমন মর্মান্তিক পরিণতি না হোক। এই লড়াই মানুষের জন্য, ন্যায়বিচারের জন্য।'

Advertisement

সব মিলিয়ে, রাজনৈতিক বিভাজন ছাপিয়ে দুই মায়ের এই মানবিক বন্ধন ও ন্যায়বিচারের দাবি এই নির্বাচনে এক অন্য বার্তা দিচ্ছে।

 

POST A COMMENT
Advertisement