West Bengal Election: ২০২৬ বিধানসভা ভোটে কড়া নজরদারি, বঙ্গে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবসরপ্রাপ্ত আইপিএস এন কে মিশ্রকে বিশেষ পর্যবেক্ষক বা স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। ১৩ ফেব্রুয়ারি কলকাতায় এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
২০২৬ বিধানসভা ভোটে কড়া নজরদারি, বঙ্গে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনেরপশ্চিমবঙ্গের বিধানসভা ভোট
হাইলাইটস
  • আইপিএস এন কে মিশ্রকে বিশেষ পর্যবেক্ষক বা স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন
  • এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে
  • ৩ ফেব্রুয়ারি কলকাতায় এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবসরপ্রাপ্ত আইপিএস এন কে মিশ্রকে বিশেষ পর্যবেক্ষক বা স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

১৩ ফেব্রুয়ারি কলকাতায় এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে জানান হয়েছে যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩২৪–এর ক্ষমতাবলে এই নিয়োগ করা হয়েছে। এই স্পেশাল অবজার্ভার ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার তদারকি করবেন। পাশাপাশি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির দিকটাও খতিয়ে দেখবেন তিনি। এছাড়া ভোট পরিচালনার দায়িত্বও তাঁর উপর কিছুটা বর্তাবে বলে জানা যাচ্ছে।

কমিশনের চিঠি থেকে কী জানা যাচ্ছে? 
ইতিমধ্যেই কমিশন একটি চিঠি দিয়েছে এন কে মিশ্রকে। সেই চিঠিতে বলা হয়েছে, 'বিশেষ পর্যবেক্ষক হিসেবে আপনি SIR প্রক্রিয়ার তদারকি করবেন। এছাড়া ২০২৬–এর  পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও পরিচালনা পর্যবেক্ষণ করবেন।'

আর কী কী দায়িত্ব? 
ভোট পরিচালনা নিয়ে এন কে মিশ্রের দায়িত্বও ঠিক করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে তাঁকে নিয়মিত পশ্চিমবঙ্গ সফর করতে হবে। ভোটের প্রক্রিয়ার দিকে নজর রাখতে হবে। এমনকী জেখতে হবে SIR প্রক্রিয়ার হালচাল। সেই মতো নিজের মতামত জানাতে হবে তাঁকে। তারপর কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। 

কোন নিয়মে নিয়োগ? 
কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে এই নিয়োগ রিপ্রেজেন্টেশন অব দ্য পিউপিল অ্যাক্ট ১৯৫-এর ১সিসি ধারার অধীনে করা হয়েছে। এই ধারার অধীনে তিনি নির্বাচন কমিশনের কন্ট্রোল, সুপারিন্টেন্ডেন্ট অ্যান্ড ডিসিপ্লিনের আওতায় কাজ করবেন। 

তাঁকে সাহায্য করবে
পশ্চিমবঙ্গ ভোট পরিচালানার ভার পর্যবেক্ষণের ভার মোটের উপর থাকবে এন কে মিশ্রের উপরই। আর তাঁকে সম্পূর্ণভাবে সাহায্য করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরবালকে। এন কে মিশ্রের কাজে যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার ভার থাকবে মনোজের উপরই।


আর যা জানা যাচ্ছে
কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্র তাঁর দায়িত্বকালে নির্বাচনের সঙ্গে জড়িত কোনও কর্মকর্তাকে প্রশংসাপত্র বা সম্মাননা দিতে পারবেন না। যদি তিনি মনে করেন কোনও কর্মকর্তাকে প্রশংসা করা প্রয়োজন, তবে সম্পূর্ণ কারণ উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে হবে। তারপর কমিশনই সিদ্ধান্ত নেবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement