Bengal Assembly Election: SIR প্রক্রিয়ায় যারা বিচারাধীন তাঁরা ভোট দিতে পারবেন? জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

পশ্চিমবঙ্গে বর্তমান (সপ্তদশ) বিধানসভার মেয়াদ শুরু হচ্ছে আগামী ৭ মে। তার মধ্যেই নতুন বিধানসভা গঠিত হবে। আর এই ভোট করাতে রবিবারই বাংলা-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকে জাতীয় নির্বাচন কমিশন। উপস্থিত ছিল কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠক থেকেই রাজ্যগুলির ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়।

Advertisement
 SIR প্রক্রিয়ায় যারা বিচারাধীন তাঁরা ভোট দিতে পারবেন? জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমারভোট দিতে পারবেন বিবেচনাধীনরা?

পশ্চিমবঙ্গে বর্তমান (সপ্তদশ) বিধানসভার মেয়াদ শুরু হচ্ছে আগামী ৭ মে। তার মধ্যেই নতুন বিধানসভা গঠিত হবে। আর এই ভোট করাতে রবিবারই বাংলা-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।  রবিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকে জাতীয় নির্বাচন কমিশন। উপস্থিত ছিল কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠক থেকেই রাজ্যগুলির ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। 

ভোট দিতে পারবেন বিবেচনাধীনরা?
প্রসঙ্গত, SIR-এর চূড়ান্ত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ। কলকাতা হাই কোর্টের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ১০ লক্ষের ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে। ভোটের আগে এখনও বাকি ৫০ লক্ষের ভাগ্য নির্ধারণ কি সম্ভব? বিবেচনাধীনরা আদৌ ভোট দিতে পারবেন? গত মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাব কার্যত এড়িয়ে গিয়েছিলেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও বিবেচনাধীন ভোটারদের কোনও দিশা দেখাতে পারেননি। এদিন অবশ্য জবাব দিলেন  মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান, এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীনরা ভোটার তালিকায় যুক্ত হবেন। মামলা নিষ্পত্তির পর ধাপে দাপে অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে ভোটের আগে পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ মামলা কি নিষ্পত্তি হবে, তা স্পষ্ট নয়।

কমিশনের তরফে জানান হল
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার বলেন, 'কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। অবৈধ কারও নাম থাকবে না। আমি বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি। আফ্রিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্সের জনসংখ্যার সমান ভোটার। বিভিন্ন দেশ থেকে এই বিরাট প্রক্রিয়া দেখতে প্রতিনিধিরা এসেছেন।' সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়েছে, পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এবারের বিধানসভা ভোটে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করছে কমিশন। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় সাড়ে আট লক্ষ। ভোটের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ৪০ হাজার গণনাকর্মী,  ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হচ্ছে।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ
কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ জানান, এর লক্ষ্য ছিল যাতে কোনও বৈধ ভোটার বাদ না পড়েন। সংবিধান মেনেই SIR হচ্ছে। বৈধ ভোটারদের নাম তালিকায় রাখাই মূল লক্ষ্য। সংবিধানের ৩২৬ ধারা অনুযায়ী তা করা হয়েছে।

POST A COMMENT
Advertisement