West Bengal Assembly Election Schedule: আজই বাংলার ভোটের দিন ঘোষণা? বিকেলে সাংবাদিক বৈঠক কমিশনের

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পন্ডিচেরির ভোট ঘোষণা হতে পারে রবিবার। আজ ইলেকশন কমিশন বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে বিজ্ঞানভবনে ভোটের দিন ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisement
আজই বাংলার ভোটের দিন ঘোষণা? বিকেলে সাংবাদিক বৈঠক কমিশনেরআজই বাংলায় ভোট ঘোষণা?
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পন্ডিচেরির ভোট ঘোষণা হতে পারে রবিবার
  • ইলেকশন কমিশন বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে বিজ্ঞানভবনে ভোটের দিন ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে
  • ইলেকশন কমিশন এবার কম দফায় ভোট করতে চাইছে

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পন্ডিচেরির ভোট ঘোষণা হতে পারে রবিবার। আজ ইলেকশন কমিশন বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে বিজ্ঞানভবনে ভোটের দিন ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, ইলেকশন কমিশন এবার কম দফায় ভোট করতে চাইছে। তাই দ্রুত ভোট ঘোষণা করে দিচ্ছে কমিশন। আর আজ ভোট ঘোষণা হওয়ার পরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। 

মাথায় রাখতে হবে যে, ২০২১ সালে ৮ দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। কিন্তু এবার আর এত দফায় ভোট হবে না। বরং কম দফায় করা হবে বলে খবর। আমাদের রাজ্যে মোটামুটি ২ দফায় ভোট করা হতে পারে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে। 

আর ভোটের দফা কমানোর জন্য পশ্চিমবঙ্গে বাড়ানো হবে আধা সেনা। রাজ্যে কঠোর নিরাপত্তা জারি করা হবে বলে মনে করা হচ্ছে। এভাবেই অবাধ এবং সন্ত্রাস মুক্ত ভোট করতে চাইছে কমিশন। 

ও দিকে ভোটার লিস্টে আবেদন করার সময় ফুরিয়ে গিয়েছে অসম, তামিলনাড়ু, কেরল এবং পন্ডিচেরিতে। আর সেই কারণেই দ্রুত ভোট ঘোষণা করে দিতে চলেছে কমিশন। এখন দেখার কবে ভোট হয় বাংলা সহ এই সব রাজ্যগুলিতে। 

কমিশনের ফুল বেঞ্চ এসেছিল রাজ্যে

মাথায় রাখতে হবে, গত রবিবার রাজ্যে এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর সঙ্গ দিয়েছিলেন আরও দুই কমিশনার। আর সেই বেঞ্চ রাজ্যের কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। তাঁদের আলোচনার বিষয় ছিল পশ্চিমবঙ্গের ভোট পরিস্থিতি। পাশাপাশি জাতীয় কমিশন সাক্ষাৎ করে রাজ্যের প্রধান সব রাজনৈতিক দলের সঙ্গে। যতদূর খবর, সেই সাক্ষাতে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম-এর মতো বিরোধী দলগুলি কম দফায় ভোট করার দাবি জানায়। আর সেই দাবিই পূরণ হতে চলেছে বলে খবর। 

এছাড়া কমিশন বাংলায় সাংবাদিক বৈঠকও করে। সেখানে উপস্থিত হয়ে জ্ঞানেশ জানান, এবার ভোটে যাতে হিংসা না হয়, তার দিকে খেয়াল রাখবে কমিশন। সেই মতো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এই বিষয়ে ভোটারদের অভয় দেন তিনি। 

Advertisement

পাশাপাশি ভোটারদের সুবিধার্থে নির্বাচন কেন্দ্রগুলি টয়েলট, জলের ব্যবস্থা ও মোবাইল রাখার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। এছাড়া এবারের ভোটে ইভিএম মেশিনে প্রার্থীদের রঙিন ছবি থাকবে বলেও জানান হয়।   

 

POST A COMMENT
Advertisement