তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, নাম উঠেছে?দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্য়েই তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। ফলে রাজ্যের আরও কিছু মানুষ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা দেখতে পাবেন। পাশাপাশি, ভোটারদের স্বার্থে আরও বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর মোতাবেক জানা গিয়েছে, এবার থেকে প্রতিদিনই নতুন নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। যাতে বাদ পড়া ব্যক্তিরা যাতে ট্রাইবুনালে আবেদনের জন্য যথেষ্ঠ সময় পান, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
উল্লেখ্য বিষয় হল, তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেও, এখনও সেই তালিকায় কত জনের নাম বাদ পড়েছে, তা কমিশনের তরফে জানানো হয়নি। এছাড়াও মোট কতজনের নাম নিষ্পত্তি হয়েছে, তাও এখনও স্পষ্ট নয়।
গত ২৩ মার্চ বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছিল প্রায় ২৭ লক্ষ নাম নিষ্পত্তি করা হয়েছে। সূত্রের খবর এরমধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষের নামই ছিল 'ডিলিটেড' লিস্টে। এরপর শুক্রবার গভীর রাতে প্রকাশিত হয়েছিস দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। আর এবার শনিবার রাতে প্রকাশ করা হয়েছে তৃতীয় তালিকা। যদিও সংখ্যা নিয়ে ধোঁয়াশা এখন অব্যাহত।
আপনার নাম আছে কিনা, জানবেন কীভাবে?
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ও ডিলিটেড ভোটারের তালিকা দেখতে চাইলে https://voters.eci.gov.in/download-eroll এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে রাজ্যের নাম, বছর, রোল টাইপ , জেলা, বিধানসভা কেন্দ্র ও ভাষা নির্বাচনের পর ক্য়াপচা ফিলআপ করে ডাউনলোড করা যাবে লিস্ট।
নাম না থাকলে কী করণীয়?
সাপ্লিমেন্টারি তালিকাতে নাম বাদ গেলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। এরজন্য প্রথমে কমিশনের ওয়েবসাইট eci.go.in খুলে লগইন করতে হবে। ইলেক্টরে গেলেই প্রথমে চোখে পড়বে Register in Electoral Roll. সেখানে ক্লিক করলে নীচের দিকে আসবে Under Adjudication submit Appeal of Individual. সেখানে নাম, এপিক নম্বর, ঠিকানা লিখতে হবে।
কেন আবেদন করছেন, তার কারণ জানাতে হবে ১০০০ শব্দের মধ্যে। একই ভাবে আবেদনের উদ্দেশ্য কী , ঠিক কী চাইছেন তাও জানাতে হবে। সব পূরণ হয়ে গেলে Submit করতে হবে আবেদনপত্র।