Supplementary Voter List Date: কাল প্রথম SIR-র সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, সময় জানিয়ে দিল কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ বা সন্দেহজনক তালিকাভুক্ত ভোটারদের যাচাই শেষে সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা।

Advertisement
কাল প্রথম SIR-র সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, সময় জানিয়ে দিল কমিশন কাল প্রথম SIR-র সাপ্লিমেন্টারি তালিকা, প্রকাশ হবে কখন? সময় জানিয়ে দিল কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ বা সন্দেহজনক তালিকাভুক্ত ভোটারদের যাচাই শেষে  সোমবার প্রথম  সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। মূলত যাঁদের নথির ব্যাপারে নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের নাম তালিকায় থাকবে। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। আর তারপরই অতিরিক্ত তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির হল। পাশাপাশি, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে। বিষয়টি নিয়ে যাতে এলাকায় এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেব্যাপারে নবান্নের তরফে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে জেলাশাসকদের।

 সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যাঁদের নথি যাচাইয়ের পর নাম থাকা বা না-থাকার বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের নাম তালিকায় থাকবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। শোনা যাচ্ছে, এবার থেকে প্রতি সপ্তাহে শুক্রবার করে সাপ্লিমেন্টারি প্রকাশিত হবে।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত মোট ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। আজ, রবিবার সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে প্রথম তালিকায় ২৮ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়া সম্ভাবনা। প্রথম অতিরিক্ত ভোটার তালিকায় দু’টি ভাগে নাম প্রকাশ করা হবে। যোগ্য হিসাবে বিবেচিত ভোটারের নাম থাকবে একটি অংশে। অন্য অংশে ‘ডিলিটেড’ ভোটার অর্থাৎ যাঁদের নাম বাদ যাবে, তাঁদের নাম থাকবে। প্রতি সপ্তাহেই এরকম ভাগে ভাগে তালিকা প্রকাশ হবে। সব মিলিয়ে সাতশোর বেশি বিচারক নথি যাচাইয়ের কাজে নিযুক্ত রয়েছেন। দৈনিক গড়ে প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ‘অ্যাডজুডিকেশন’ তালিকা পুরোপুরি যাচাই করে নিষ্পত্তির কাজ শেষ হবে বলে মত কমিশনের।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে ৭০০-র বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন নামের নিষ্পত্তিতে গতি বেড়েছে। প্রতি দিন প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। এই গতিতে কাজ চলতে থাকলে ভোটের আগেই নিষ্পত্তির কাজ শেষ হয়ে যাবে। আদালত জানিয়েছে, বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির পরেও অতিরিক্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা পৃথক ভাবে আবেদন করতে পারবেন বিশেষ ট্রাইবুনালে। তাঁদের ভবিষ্যৎ কী, এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে খবর, যাঁরা তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি বিবেচনা এবং নিষ্পত্তি করছেন, সেই বিচারকদের নিরাপত্তা খতিয়ে দেখা হবে। অতিরিক্ত তালিকা প্রকাশের পর কারও বাড়তি নিরাপত্তা প্রয়োজন হলে সেই বন্দোবস্ত করা হবে।

POST A COMMENT
Advertisement