PWD কি তৃণমূলের নিজস্ব ‘ইভেন্ট ম্যানেজার’? মমতার বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দুর

তৃণমূলের রাজনৈতিক জনসভাগুলিতে বিপুল সরকারি অর্থব্যয়ের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলোর জন্য সরকারি অর্থ ব্যবহার করা হচ্ছে।

Advertisement
PWD কি তৃণমূলের নিজস্ব ‘ইভেন্ট ম্যানেজার’? মমতার বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দুর
হাইলাইটস
  • তৃণমূলের রাজনৈতিক জনসভাগুলিতে বিপুল সরকারি অর্থব্যয়ের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • এক্সে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলোর জন্য সরকারি অর্থ ব্যবহার করা হচ্ছে।

তৃণমূলের রাজনৈতিক জনসভাগুলিতে বিপুল সরকারি অর্থব্যয়ের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলোর জন্য সরকারি অর্থ ব্যবহার করা হচ্ছে।

শুভেন্দুর অভিযোগ, পূর্ত দফতর (PWD) কার্যত শাসকদল তৃণমূলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিচ্ছে। বলা হচ্ছে, মঞ্চ নির্মাণ ছাড়া বাকি প্রায় সমস্ত পরিকাঠামোগত কাজ, অস্থায়ী রাস্তা, আলো, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা, সরকারি খরচেই করা হচ্ছে।
শুভেন্দুর আরও অভিযোগ, সভাস্থলের কাছাকাছি হেলিপ্যাড তৈরি, হেলিপ্যাড থেকে মঞ্চ পর্যন্ত রাস্তা নির্মাণ, বড় আকারের হ্যাঙ্গার তৈরি, মাঠ তৈরি করা, ব্যারিকেড, আলোকসজ্জা, জেনারেটর, এমনকি সাউন্ড সিস্টেম ও এলইডি ডিসপ্লে, সবকিছুতেই সরকারি সংস্থার সম্পদ ও কর্মী ব্যবহার করা হচ্ছে।

 

এছাড়া সরকারি কর্মচারীদের নির্বাচনী প্রচারের কাজে লাগানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। এটি করদাতাদের অর্থের অপব্যবহার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে শুভেন্দু নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি তুলেছেন। তাঁর দাবি, বিষয়টি খতিয়ে দেখতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত করা হোক এবং যদি সরকারি অর্থের অপব্যবহার প্রমাণিত হয়, তবে সেই খরচ সংশ্লিষ্ট দলকে ফেরত দিতে বাধ্য করা হোক।

অন্যদিকে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে, দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলেছেন মমতা। তিনি জানান, ভোট শেষ হলেই কর্মীরা যেন বাড়ি না চলে যান। তাঁর আশঙ্কা, ‘লোডশেডিং’ করে দেওয়া হতে পারে। স্ট্রং রুমে বিশেষ নজর দিতেও বলেছেন বলে জানা গেছে।

 

POST A COMMENT
Advertisement