Humayun Kabir : ভোটের মুখে বদলে গেল হুমায়ুনের দলের নাম, নতুন পার্টির নাম কী?

আড়াই মাস আগে 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দাবি করেছিলেন, তাঁর দল প্রার্থী দেবে রাজ্যজুড়ে। সেজন্য প্রচার শুরু করেছিলেন। জোট নিয়ে একাধিক দলের সঙ্গেও কথা বলছেন।

Advertisement
ভোটের মুখে বদলে গেল হুমায়ুনের দলের নাম, নতুন পার্টির নাম কী? হুমায়ুন কবির
হাইলাইটস
  • নিজের দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি' রেখেছিলেন হুমায়ুন কবির
  • তবে সেই দলের নাম বদলে গেল

নিজের দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি' রেখেছিলেন হুমায়ুন কবির। তবে সেই দলের নাম বদলে গেল। তাঁর দলের নাম হল '‘আম জনতা উন্নয়ন পার্টি'। এই নামই মঞ্জুর করল নির্বাচন কমিশন। 

আড়াই মাস আগে 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দাবি করেছিলেন, তাঁর দল প্রার্থী দেবে রাজ্যজুড়ে। সেজন্য প্রচার শুরু করেছিলেন। জোট নিয়ে একাধিক দলের সঙ্গেও কথা বলছেন। এদিকে তার মধ্যেই জানা গেল, হুমায়ুনের দলের নাম পরিবর্তনরে কথা। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, হুমায়ুন কবিরকে এবার নয়া রাজনৈতিক দলের বিজ্ঞাপন দিতে হবে। তারপরই তাঁর দল রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে। এরপরই প্রতীকের জন্য আবেদন করতে পারা যাবে। 

কেন নাম পরিবর্তন করতে হল? 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও দলকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে রেজিস্ট্রেশন করাতে হয়। সেই মোতাবেক 'জনতা উন্নয়ন পার্টির' (JUP) নাম পাঠিয়ে কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু, JUP নাম ইতিমধ্যেই অন্য একটি রাজনৈতিক দলের রয়েছে। ফলে সেই নামটি রাখা যাবে না। এরপরই 'জনতা উন্নয়ন পার্টির' আগে 'আম' বসানো হয়। অর্থাৎ এবার নতুন দলের নাম হবে, 'AJUP'। 

যদিও এখনও প্রতীক ঠিক হয়নি হুমায়ুন কবিরের দলের। এখন নতুন নাম দিয়ে বিজ্ঞাপন দিতে হবে। তারপরই দলের প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবেন তিনি। 

প্রসঙ্গত, নতুন দল গঠনের পর থেকেই হুমায়ুন কবির নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদনও করেছিলেন তিনি। সেই মোতাবেক তা পেয়েছেন। তাঁকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস নিরাপত্তা। তাঁর সঙ্গে থাকছেন ১২ সদস্যের একটি কেন্দ্রীয় নিরাপত্তা দল। এই দলে রয়েছেন ১ জন ইন্সপেক্টর, ১ জন সহকারী ইন্সপেক্টর ও ১০ জন কনস্টেবল। গতকালই হুমায়ুন কবিরের নিরাপত্তা টিমটি পৌঁছে গেছে হুমায়ুনের মুর্শিদাবাদের রেজিনগরের বাসভবনে।

Advertisement

POST A COMMENT
Advertisement