কালিয়াচক কাণ্ডে ADM-কে শোকজ, ৭ দিনের ডেডলাইন দিলেন মালদার DM

মালদার কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও কাণ্ডে এবার অতিরিক্ত জেলা শাসক (ল অ্যান্ড অর্ডার) শেখ আনসার আহমেদকে দুটি শোকজ নোটিশ পাঠালেন জেলা শাসক।

Advertisement
কালিয়াচক কাণ্ডে ADM-কে শোকজ, ৭ দিনের ডেডলাইন দিলেন মালদার DMকালিয়াচক কাণ্ডে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে শোকজ
হাইলাইটস
  • শেখ আনসার আহমেদকে দুটি শোকজ নোটিশ পাঠালেন জেলা শাসক।
  • নিরাপত্তায় গাফিলতির অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে।
  • ৩১ মার্চ ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আহমেদ।

মালদার কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও কাণ্ডে এবার অতিরিক্ত জেলা শাসক (ল অ্যান্ড অর্ডার) শেখ আনসার আহমেদকে দুটি শোকজ নোটিশ পাঠালেন জেলা শাসক। চলতি SIR প্রক্রিয়ায় অনুমতি ছাড়া মন্তব্য এবং ৩১ মার্চ কালিয়াচকে বিচারকদের ঘেরাওয়ের সময় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

জেলা শাসক রাজানভীর সিং কাপুর আনসার আহমেদের কাছে এই নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে উত্তর দিতে নির্দেশ দিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩১ মার্চ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আহমেদ। পরে প্রশাসনের নজরে আসে, তিনি ডিউটিরত অবস্থায় ঘেরাওকারী জনতার উদ্দেশে বক্তব্য রাখেন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে অনুমতি ছাড়াই উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই শেখ আনসার জনসাধারণের কাছে কিছু প্রতিশ্রুতি দেন। আদৌ একজন অতিরিক্ত জেলা শাসক এমন কিছু প্রতিশ্রুতি দিতে পারেন কিনা, সেই ক্ষমতা তার আছে কিনা, তা নিয়েও নোটিশে প্রশ্ন করা হয়েছে। অভিযোগ আহমেদ প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি SIR শুনানির তারিখ বাড়ানোর চেষ্টা করবেন। যা নির্বাচন কমিশনের অধীন এবং সুপ্রিম কোর্টের নির্দেশসাপেক্ষ বিষয়। নোটিশে বলা হয়েছে, সদুদ্দেশ্য থাকলেও এই ধরনের মন্তব্য জনমনে অযথা প্রত্যাশা তৈরি করতে পারে, যা একজন অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

উল্লেখ্য, ৩১ মার্চ কালিয়াচকের বিডিও অফিসে তিনজন মহিলা-সহ সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে প্রায় ৯ ঘণ্টা ধরে খাবার ও জল ছাড়াই আটকে রাখে একদল বিক্ষুব্ধ জনতা। উদ্ধার হওয়ার পরও বিচারকদের গাড়িতে ইট-পাটকেল ও লাঠি দিয়ে হামলা চালানো হয়।

শেখ আনসার আহমেদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন তিনি সশরীরে হাজির থাকলেও সেই ঘটনার সময় তিনি নীরব ছিলেন। এই শোকজ নোটিশের কপি ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মালদহের পুলিশ সুপার এবং জেলা জজকেও পাঠানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement