ধর্নামঞ্চে মমতা বন্দ্য়োপাধ্যায় (ফাইল ছবি)আরও একটা ভোট। আর ফের একবার রাস্তায় মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে SIR যে ইস্যু হবে, তা আগেই আঁচ করা গিয়েছিল। সেই ইস্যুকেই ধর্না নিয়ে ধারালো করে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার দুপুর ২ টো থেকে শুরু করার পর, আজ রবিবার তৃতীয় দিনে পড়ল তৃণমূল সুপ্রিমোর ধর্না। রবিবার সকাল সাড়ে ১০টার পর ধর্নামঞ্চে হাজির হয়েছেন মমতা। অন্যদিকে, তাঁর গতকালের নির্দেশ মেনে রাজ্যে থালা, বাসন, হাঁড়ি নিয়ে রাস্তায় নেমেছেন মহিলারা।
ধর্মতলায় নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। মঞ্চে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য।
ধর্মতলায় ধর্নামঞ্চে নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। মঞ্চে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য।
রবিবার ধর্মতলার ধর্নামঞ্চে হাজির হলেন তৃণমূলের নেত্রীরা। আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ পরিকল্পনা TMC-র। এদিন মঞ্চেই হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি বাজিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীদের।
আন্তর্জাতিক মহিলা দিবসে প্রতিবাদে সামিল তৃণমূলের নেতা নেত্রীরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একলাফে ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এর প্রতিবাদে ধর্মতলার ধর্নামঞ্চেই হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি বাজিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীদের।