Mamata on Alliance with Congress: কংগ্রেসের সঙ্গে জোট করছেন বাংলায়? দিল্লিতে বসেই অবস্থান জানালেন মমতা

এদিন সাংবাদিকদের সঙ্গে কোথাপকথেনর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে ফলাফল কী হবে? মমতার স্পষ্ট জবাব, ‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।’ এদিন রাহুল গান্ধীর সঙ্গে জোট নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
কংগ্রেসের সঙ্গে জোট করছেন বাংলায়? দিল্লিতে বসেই অবস্থান জানালেন মমতাবিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট? জবাব দিলেন মমতা

মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে শুরুতেই মমতা বলেন, এখানে যারা বসে আছে, তারা সবাই এসআইআর -র কারণে বিপর্যস্ত পরিবার। দিল্লি সংবাদমাধ্যমের কোনও ধারণা নেই বাংলায় কী ঘটছে। সত্য ঘটনা সঠিকভাবে প্রকাশ হয় না। বিরোধীদের কণ্ঠস্বর সঠিকভাবে তোলা হয় না। আমি ছ’বার চিঠি লিখেছি কমিশনে। আমার দলের প্রতিনিধি দল বারবার গিয়েছে। এর মাঝেই মমতার স্পষ্ট বক্তব্য, ‘বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে।’ সেইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন তৃণমূলনেত্রী। স্পষ্ট করে দেন, ‘আরও বেশি আসনে জিতব।’

এদিন সাংবাদিকদের সঙ্গে কোথাপকথেনর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে ফলাফল কী হবে? মমতার স্পষ্ট জবাব, ‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।’ এদিন রাহুল গান্ধীর সঙ্গে জোট নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাহুল গান্ধী বিহারে ভোট চুরি নিয়ে একই রকম অভিযোগ করেছিলেন, বাংলাতেও SIR নিয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা প্রশ্নে মমতা বলেন, বাংলায় একাই লড়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের বিরুদ্ধে সব দল লড়াই করে। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে মমতা  স্পষ্ট জানান, ‘পশ্চিমবঙ্গে আমরা একাই লড়ি। একাই লড়ব।’

সাংবাদিক বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আবার দিল্লি আসবেন ভোটে জেতার পর। তাঁর কথায়, ‘ভোটে জিতে দিল্লি আসব। তখন আপনাদের ভাল মিষ্টি খাওয়াব।’ তার পরেই কিছুটা রসিকতা করেই সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘দিল্লির লাড্ডু নয়।’ তবে কেন্দ্রে ‘বিরোধী আন্দোলন’ প্রশ্নে এদিন ‘নীরব’ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্কেস। তবে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও ১১টি রাজ্যে এসআইআর হচ্ছে। তাদের মধ্যে কয়েকটি রাজ্যে বিজেপি বিরোধী সরকারও রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে সরব হয়েছেন, বাকি বিরোধী দলগুলির আওয়াজে ততটা জোর নেই বলে দাবি অনেকের। কেন এসআইআর বিরোধী আন্দোলনে একজোট হতে দেখা যাচ্ছে না? সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement