ISF Candidate List: ভাঙড়ে নওশাদ বনাম শওকত, আরাবুল কোথায় দাঁড়ালেন? ISF-এর প্রার্থী তালিকা

সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। এ দিন ৩৩টি আসনের মধ্যে ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর জল্পনা সত্যি করে ভাঙড় বিধানসভা থেকেই ভোটে দাঁড়ালেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলেরও শওকত মোল্লা। যার ফলে ছাব্বিশের ভোটে এই আসনের দিকে বাড়তি নজর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ভাঙড়ে নওশাদ বনাম শওকত, আরাবুল কোথায় দাঁড়ালেন? ISF-এর প্রার্থী তালিকাISF-এর প্রার্থী তালিকা
হাইলাইটস
  • সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF
  • এ দিন ৩৩টি আসনের মধ্যে ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে
  • আর জল্পনা সত্যি করে ভাঙড় বিধানসভা থেকেই ভোটে দাঁড়ালেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি

সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। এ দিন ৩৩টি আসনের মধ্যে ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর জল্পনা সত্যি করে ভাঙড় বিধানসভা থেকেই ভোটে দাঁড়ালেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলেরও শওকত মোল্লা। যার ফলে ছাব্বিশের ভোটে এই আসনের দিকে বাড়তি নজর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ও দিকে আবার তৃণমূলের প্রাক্তন 'তাজা নেতা', তথা সদ্য ISF-এ যোগ দেওয়া আরাবুল ইসলাম লড়ছেন ক্যানিং পূর্ব থেকে। 

প্রার্থী তালিকা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে
ISF-এর প্রার্থী তালিকা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। বিশেষ করে, ভাঙড়ে ISF কাকে প্রার্থী করে, সেটা জানতে চাইছিলেন অনেকে। আর সেই আসনেই এবার লড়তে চলেছেন নওশাদ। যার ফলে এবার লড়াই হবে তৃণমূলের শওকত এবং ISF-এর নওশাদের মধ্যে। 

মাথায় রাখতে হবে, রাজ্য রাজনীতিতে বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভাঙড়। বিশেষত, এই এলাকার সন্ত্রাসই খবরের শিরোনামে থেকেছে। আর সেই আসনেই আবার নতুন ডুয়াল দেখতে চলেছে। শওকত বনাম নওশাদের হবে লড়াই। তাই এবারও যে এই আসনের বুথে বুথে উত্তেজনা বাড়তে পারে, সেটা আশঙ্কা করছেন অনেকেই। 

কতগুলি আসনে প্রার্থী দেবে ISF? 
ISF সূত্রে জানা গিয়েছে, বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ কথা হয়েছে। এই আলোচনার পর ২৯টি আসনে সহমত হওয়া গিয়েছে। ৪টি আসন নিয়ে কোনও সমঝোতা হয়নি। এই চারটি আসনে বামেরা লড়ছে। কিন্তু সেগুলিতে প্রার্থী দেবে ISF।

এ দিন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ও কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক ২৩ জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। 

আরাবুলও সিট পেয়েছেন 
কিছুদিন আগেই আরাবুল ইসলাম ISF জয়েন করেছেন। তারপরই জল্পনা তৈরি হয় তিনি টিকিট পাবেন। আর সেই জল্পনা সত্যি করে প্রার্থী হলেন আরাবুলও। তবে এবার তিনি ক্যানিং পূর্বতে লড়তে চলেছেন। তাঁর সামনে নেই শওকত। উল্টে শওকতের সামনে এবার রয়েছেন নওশাদ।

Advertisement

কোথায় কে দাঁড়ালেন?

  • সুজাপুর বিধানসভা কেন্দ্র মহম্মদ করিমুল্লাহ হক
  • পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র সামসুর আলী মল্লিক
  • চাপড়া বিধানসভা কেন্দ্র জাকির মন্ডল
  • বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র মৌলনা মহম্মদ কুতুবুদ্দিন ফাতেহি
  • অশোকনগর বিধানসভা কেন্দ্র তাপস বন্দ্যোপাধ্যায়
  • আমডাঙা বিধানসভা কেন্দ্র বিশ্বজিৎ মাইতি
  • মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র প্রিয়াঙ্কা বর্মন
  • দেগঙ্গা বিধানসভা কেন্দ্র মহম্মদ মফিদুল হক সাহাজি
  • হাড়োয়া বিধানসভা কেন্দ্র পিয়ারুল ইসলাম
  • বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র মহম্মদ মুছা কারিমুল্লাহ
  • কুলপি বিধানসভা কেন্দ্র আব্দুল মালেক মোল্লা
  • ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র আইনজীবী প্রবীর মন্ডল
  • ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র আরাবুল ইসলাম
  • মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র আব্দুল আজিজ আল হাসান
  • ভাঙড় বিধানসভা কেন্দ্র মহম্মদ নওসাদ সিদ্দিকি
  • হরিপাল বিধানসভা কেন্দ্র সেখ মুজাফফর আলী (মাজা)
  • খানাকুল বিধানসভা কেন্দ্র সেখ সাদ্দাম হোসেন
  • পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র আফজাল আলী শা
  • নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র মৌলনা মহম্মদ শবে মিরাজ খান
  • শালবনী বিধানসভা কেন্দ্র পীযূষ হাঁসদা
  • বারাবনি বিধানসভা কেন্দ্র বিশ্বজিৎ বাউড়ি (বাপি)
  • বোলপুর বিধানসভা কেন্দ্র অধ্যাপক বাপি সরেন
  • মুরারই বিধানসভা কেন্দ্র হজরত আলি (সওদাগর)

 

POST A COMMENT
Advertisement