ছাব্বিশের নির্বাচনে কাস্তে-হাতুড়ির সঙ্গে জোটের পথে ISF, 'রেসপন্স' বামেদের

বাংলায় বিজেপি ও তৃণমূলকে কোণঠাসা করতে এবার পদক্ষেপ নিচ্ছে ISF-ও। সেই আশায় আবারও ছাব্বিশের ভোটে বামেদের সঙ্গে মসৃণ জোট চাইছেন নওশাদ সিদ্দিকী।

Advertisement
ছাব্বিশের নির্বাচনে কাস্তে-হাতুড়ির সঙ্গে জোটের পথে ISF, 'রেসপন্স' বামেদেরনওশাদ সিদ্দিকী
হাইলাইটস
  • বিজেপি ও তৃণমূলকে কোণঠাসা করতে এবার পদক্ষেপ নিচ্ছে ISF-ও
  • বামেদের সঙ্গে মসৃণ জোট চাইছেন নওশাদ সিদ্দিকী।
  • আলিমুদ্দিনে গিয়ে সিপিআইএম ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন নওশাদ সিদ্দিকী।

বাংলায় বিজেপি ও তৃণমূলকে কোণঠাসা করতে এবার পদক্ষেপ নিচ্ছে  ISF-ও। সেই আশায় আবারও ছাব্বিশের ভোটে বামেদের সঙ্গে মসৃণ জোট চাইছেন নওশাদ সিদ্দিকী।  সেই লক্ষ্যে শনিবার আলিমুদ্দিনে গিয়ে সিপিআইএম ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন নওশাদ সিদ্দিকী।

বৈঠক সেরে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, "আমরা বাম শিবিরের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছিলাম। বর্তমানে তৃণমূল- বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, তৃণমূল-বিজেপিকে হারাই। এই মর্মে আমরা কংগ্রেসকেও চিঠি করেছি। তবে তাঁদের কাছ থেকে কোনও রেসপন্স আসেনি, বামেরা রেসপন্স করেছে।"

পাশাপাশি তিনি বলেন, "আমাদের আলোচনা হয়েছে। কোথায় কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে হারানো। সংখ্যায় শুধু সিট বাড়ানোটা আমাদের লক্ষ্য নয়। আমরা চাই যাঁরা যেখানে শক্তিশালী আছে, সেখানে তাঁদেরকে আরও সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কীভাবে বিজেপি-তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়।"

ভাঙড়ের বিধায়ক আরও বলেন, "গোটা বিষয়টা আলোচনার স্তরে রয়েছে। এখনও সিটের সন্তুষ্টির বিষয়ে কোনও আলোচনা হয়নি। কে কোন সিট নেবে সেটা পরে আলোচনা হবে। তৃণমূল-বিজেপিকে হারাতে সিট নিয়ে বনিবনা করতে প্রস্তুত আছি।"

POST A COMMENT
Advertisement