CPIM-ISF: জোটে ISF কত সিট চায়? 'বিমান স্যর'-এর দিকে তাকিয়ে নওশাদ

মঙ্গলবার আলোচনা হয়েছে, বুধবারই হতে পারে আসন ভাগাভাগির ঘোষণা। বামেদের থেকে কতগুলি আসন চাইল ISF? কোন কোন আসন নিয়ে জট রয়েছে? কোন আসনগুলিতে অনড় দুই পক্ষই? বিস্তারিত জানালেন নওশাদ সিদ্দিকি।

Advertisement
জোটে ISF কত সিট চায়? 'বিমান স্যর'-এর দিকে তাকিয়ে নওশাদজোট নিয়ে কী বললেন নওশাদ
হাইলাইটস
  • কতগুলি আসন চাইল ISF?
  • কোন কোন আসন নিয়ে জটিলতা?
  • সবটা জানালেন নওশাদ সিদ্দিকি

বৃহস্পতিবারই ISF-এর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে আলিমুদ্দিন। জেলাভিত্তিক এবং লোকসভা ভিত্তিক আসন ধরে ধরে মঙ্গলবার পর্যালোচনা হয়েছে বলে খবর। কোন আসনে বাম প্রার্থী এবং কোথায় ISF দাঁড়াবে তা নিয়ে দীর্ঘ দেড়-দু'ঘণ্টার আলোচনা হয়েছে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপস্থিতিতে। আলিমুদ্দিন থেকে বেরিয়ে সিট শেয়ারিং নিয় জানান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

একাধিক আসনে জট রয়েছে!

ISF বিধায়কের কথায়, 'বুধবার আবার টাইম দিয়েছেন বিমান স্যর। আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। প্রথমে আমরা কতগুল আসন দাবি করেছিলাম এবং পরবর্তীকে কতগুলি আসনে এসে দাঁড়ালাম, সবটাই জানিয়ে দেব ফাইনাল হলে। জোট হচ্ছেই।'

যদিও নওশাদ সিদ্দিকি স্পষ্ট ভাবেই জানিয়েছেন, কয়েকটি আসন নিয়ে এখনও টানাপোড়েন রয়েছে। ঐক্যমত হতে পারেনি ISF এবং বামফ্রন্ট। নওশাদ বলেন, 'আমরা দু'পক্ষেই কয়েকটি আসন নিয়ে অনড় ছিলাম। বামফ্রন্ট এবং ISF উভয়ই আমরা সেই আসনগুলি আনকম্প্রমাইজড হিসেবে উল্লেখ করেছিল। সেগুলি নিয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষ থেকেই মেনে নেওয়া হয়েছে সবটা।'

দেগঙ্গার পুনরাবৃত্তি হবে?

উল্লেখ্য, ২০২১ সালে আসন সমঝোতা হওয়ার পরও দেগঙ্গা আসনে জট দেখা দিয়েছিল। ISF প্রার্থী দেওয়া সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক নিজেদের অন্য প্রার্থী দাঁড় করিয়েছিল। এবারেও আসন সমঝোতার ক্ষেত্রে কাঁটা হয়ে রয়েছে ফরওয়ার্ড ব্লক। এমনকী, এই নিয়ে পূর্বের একটি বৈঠক থেকে দলের নেতৃত্বের বেরিয়ে যাওয়ার খবরও মেলে। এ প্রসঙ্গে নওশাদ বলেন,'২০২১ সালে বামেরা আমাদের আসন দিয়েছিল কিন্তু তারপরও দেগঙ্গায় প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এমনটা যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। তবে জোট গোটা রাজ্য জুড়েই হচ্ছে।' তিনি আরও জানান, বুধবার ফের বৈঠক হবে বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে, ওই দিনই দু’পক্ষের জোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। ISF সূত্রে খবর, তারা ৫০টি আসনে লড়াই করতে চেয়ে আবেদন জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে। এ ক্ষেত্রে কতগুলি আসনে তারা লড়াই করবে, এই বিষয়টি জানা যেতে পারে বুধবার।

Advertisement

এই জোটে বামফ্রন্ট এবং ISF ছাড়াও কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শামিল করার ইঙ্গিত দিয়েছেন ফুরফুরা শরিফের এই পিরজাদা। জোটে শামিল হতে চেয়ে বেশ কিছু রাজনৈতিক দল আইএসএফের কাছে আবেদন জানিয়েছিল বলেও দাবি করেছেন নওশাদ। সব ক্ষেত্রেই সেই দলগুলিকে বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তাঁরা। 

ভাঙড়েই নওশাদ?

২০২১ সালের নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস এবং ISF জোট বেঁধে সংযুক্ত মোর্চার নাম নিয়ে ভোটে লড়াই করেছিল। একমাত্র জয় পেয়েছিলেন নওশাদ সিদ্দিকি। এবার কংগ্রেস একক ভাবে লড়াই করবে বলে জানিয়ে দিয়েছে। তাই বামফ্রন্ট ও ISF  দ্রুত আসন সমঝোতা সেরে ফেলে ভোটের ময়দানে নামতে চাইছে। তিনি ফের ভাঙড়েই প্রার্থী কি না, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি নওশাদ। 

 

POST A COMMENT
Advertisement