Debashish Kumar: TMC-র প্রার্থী দেবাশিস কুমারকে তলব ED-র তলব, টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভোট যত এগিয়ে আসছে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। আর এর মাঝেই সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল শিবিরের রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি। জমি দখল মামলায় দেবাশিসকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার দুপুরে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজির হন।

Advertisement
TMC-র প্রার্থী দেবাশিস কুমারকে তলব ED-র তলব, টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদভোট প্রচারের মাঝেই TMC-র প্রার্থীকে ED-র তলব

ভোট যত এগিয়ে আসছে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। আর এর মাঝেই সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল শিবিরের রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি। জমি দখল মামলায় দেবাশিসকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার দুপুরে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজির হন। 

প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে  তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে  তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় এবং সেখানেই  জিজ্ঞাসাবাদও শুরু হয়।  ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

 তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস কুমার৷ একুশের আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ একুশে রাসবিহারী থেকে প্রার্থী করা হয় দেবাশিস কুমারকে৷ তিনি জয়ীও হন৷ বর্তমানে তিনি এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক৷ অন্যদিকে, কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি৷ সামলান মেয়র পারিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ সাংগঠনিক দিক থেকে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তিনি৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে দলের প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে।
 
POST A COMMENT
Advertisement