Papia Adhikari: 'টলিপাড়ার ঘুঘুর বাসা ভাঙব', অরূপের বিরুদ্ধে জোর প্রচারে 'বিবি পায়রা' পাপিয়া

গতবার উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র থেকে অল্প ব্যবধানে হারলেও, এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাপিয়া। নিজের জনপ্রিয় গান ‘বিবি পায়রা’-র প্রসঙ্গ টেনে তিনি হেসে বলেন, 'পায়রা শান্তির প্রতীক, আমরাও শান্তি চাই।'

Advertisement
'টলিপাড়ার ঘুঘুর বাসা ভাঙব', অরূপের বিরুদ্ধে জোর প্রচারে 'বিবি পায়রা' পাপিয়াগ্রাফিক্স
হাইলাইটস
  • টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।
  • টিকিট পাওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তিনি।

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। টিকিট পাওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তিনি।

'বাংলা ডট আজতক ডট ইন'কে পাপিয়া বললেন, 'প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া মিলছে। বিশেষ করে এলাকার মহিলারা ব্যাপক খুশি। আমায় বলছেন, প্লিজ মুখ্যমন্ত্রীকে সরান। বলছেন, উফ! ওই মহিলা ইনকরাজেবল। কী করে তাড়াবেন ভাবুন।'

পাপিয়ার বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস। টলিপাড়ার কানাঘুষোয় শোনা যায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নানান অভিযোগ, তাঁর কথাতেই নাকি বহু অভিনেতা কাজ পান এবং কাজ হারান! 

পাপিয়া বলেন, 'এতবছর ধরে কী করেছেন বলুন তো। সব ভালো রাস্তা ভেঙে খারাপ করে দিচ্ছে। আমি যেসব জায়গায় যাচ্ছি সব রাস্তাঘাট খারাপ। টলিপাড়াতেও ঘুঘুর বাসা। বহুদিন ধরে নোংরা অন্ধকার হয়ে আছে। নতুন হিরোদের ঢুকতে দিচ্ছে না। আমরা  দুহাজার মিনিমাল্টিপ্লেক্স তৈরি করার পরিকল্পনা করেছি। রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে ১০০ টাকা টিকিটে সিনেমা দেখা যাবে।'

টলিপাড়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, 'ইন্ডাস্ট্রির ভেতরেও নানা অসন্তোষ রয়েছে। নতুন শিল্পীদের সুযোগ কম মিলছে এবং পরিবেশও আগের মতো নেই। সুযোগ পেলে এই পরিস্থিতি বদলে যাবে।'

এছাড়াও, সিনেমা শিল্পকে চাঙা করতে তিনি একটি বড় পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মতে, কম খরচে সিনেমা দেখার সুযোগ করে দিতে একাধিক মিনিপ্লেক্স তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ মাত্র ১০০ টাকায় সিনেমা দেখতে পারবেন।

গতবার উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র থেকে অল্প ব্যবধানে হারলেও, এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাপিয়া। নিজের জনপ্রিয় গান ‘বিবি পায়রা’-র প্রসঙ্গ টেনে তিনি হালকা মেজাজে বলেন, 'পায়রা শান্তির প্রতীক, আমরাও শান্তি চাই।' 

 

POST A COMMENT
Advertisement