'সন্ধে নামার আগে...', RG Kar-সন্দেশখালি তুলে মহিলাদের বার্তা মোদীর

ব্রিগেডের মঞ্চ থেকে শনিবার রাজ্যের মহিলাদের উদ্দেশে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে বাংলার শাসক দলকে কড়া আক্রমণ করলেন মোদী। রাজ্য সরকারকে নিশানা করে একের পর এক নারী নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী।

Advertisement
'সন্ধে নামার আগে...', RG Kar-সন্দেশখালি তুলে মহিলাদের বার্তা মোদীরব্রিগেড থেকে মহিলাদের উদ্দেশে বড় বার্তা মোদীর
হাইলাইটস
  • শনিবার রাজ্যের মহিলাদের উদ্দেশে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী।
  • রাজ্যে নারী সুরক্ষা নিয়ে বাংলার শাসক দলকে কড়া আক্রমণ করলেন মোদী।
  • রাজ্য সরকারকে নিশানা করে একের পর এক নারী নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী।

ব্রিগেডের মঞ্চ থেকে শনিবার রাজ্যের মহিলাদের উদ্দেশে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে বাংলার শাসক দলকে কড়া আক্রমণ করলেন মোদী। রাজ্য সরকারকে নিশানা করে একের পর এক নারী নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী। 

এদিন নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এসেছে, আরজি কর ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে, কসবা ল কলেজ, সন্দেশখালির ঘটনাও। তিনি বলেন, "এই রাজ্যে কোনও অপরাধ ঘটলে, সেখানে অপরাধী হয় তৃণমূলের নেতা, নয় সেই অপরাধী তৃণমূলের সঙ্গে কোনওভাবে যুক্ত। সন্দেশখালির ঘটনা, আরজি কর হাসপাতালের সেই পড়ুয়ার সঙ্গে নির্মম ঘটনা মানুষ ভুলে যায়নি।"

সভামঞ্চ থেকে TMC-কে আক্রমণ করে মোদী বলেন, "বামেদের হঠিয়ে অনেক আশা নিয়ে এখানকার মানুষ তৃণমূল সরকারকে নিয়ে এসেছিল। মানুষ TMC-কে ভরসা করেছিল। কিন্তু TMC বামেদের যত গুন্ডা, মাফিয়াদের নিজেদের দলে টেনে নিয়েছে। অপরাধীদের ছেড়ে রেখেছে ওরা।"

মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে মোদী বলেন, "আপনারা দেখুন, এরাজ্যে কোথাও মেয়েরা সুরক্ষিত নেই।  কলেজেও দুষ্কর্ম হচ্ছে। তৃণমূল কার্যালয়েও যৌন হেনস্থার ঘটনা ঘটছে। নাবালিকাদেরও ধর্ষণ করা হচ্ছে। এমন সব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা তৃণমূলের কেউ না কেউ, বা তৃণমূলের সঙ্গে যুক্ত। অপরাধীদের বাঁচানোর পূর্ণ চেষ্টা করা হয় এখানে। সন্দেশখালির সেই ছবি, আরজি কর হাসপাতালে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনা মানুষ ভোলেনি। তৃণমূল কী ভাবে প্রকাশ্যে অপরাধীদের সঙ্গে থাকে তা সকলেই দেখেছে।"

মোদী দাবি করেন, "বাংলায় এই পরিবেশের জন্যই আজ রাজ্যের মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকের মতো নৃশংস ঘটনা বেড়ে চলেছে। যে বাংলা একসময় দেশের প্রগতির শীর্ষে ছিল, সেখানে এখন মা'দেরকে মেয়েদের বলতে হয়, সন্ধ্যে নামার আগে বাড়িতে ফিরে এসো।"

এরপরই মহিলাদের আশ্বস্ত করে নরেন্দ্র মোদী বলেন, "আপনারা বিজেপিকে আশীর্বাদ করুন। বিজেপি সরকারের আমলে মহিলারা সুরক্ষিত থাকবেন। আর অপরাধীরা জেলে থাকবে। এটাই মোদীর গ্যারান্টি।"

Advertisement


 

POST A COMMENT
Advertisement