Pratikur Rahaman: সোশ্যাল মিডিয়ায় তো এখনও 'কমরেড', TMC-যোগে স্ত্রী অখুশি? bangla.aajtak.in-এ প্রতীক উর

তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে ৪৮ ঘণ্টা কাটতে চলল, এখনও তাঁর ফেসবুকে লেখা 'SFI'। সঙ্গে জ্বলজ্বল করছে মহম্মদ সেলিমের সঙ্গে ছবি। এই নিয়ে bangla.aajtak.in-এ মুখ খুললেন প্রতীক উর রহমান। এদিকে, তাঁর তৃণমূলে যোগদানে স্ত্রী অখুশি বলেও রটেছে, সে নিয়ে কী বললেন CPIM ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই যুবনেতা?

Advertisement
সোশ্যাল মিডিয়ায় তো এখনও 'কমরেড', TMC-যোগে স্ত্রী অখুশি?  bangla.aajtak.in-এ  প্রতীক উরপ্রতীক উরের ফেসবুকে এখনও লেখা 'SFI'
হাইলাইটস
  • এখনও তাঁর ফেসবুকে লেখা 'SFI', সেলিমের সঙ্গে রয়েছে ছবি
  • তাঁর তৃণমূলে যোগদানে স্ত্রী অখুশি?
  • মুখ খুললেন প্রতীক উর রহমান

২ দিন হল CPIM-এর 'বিদ্রোহী' যুবনেতা প্রতীক উর রহমান দলবদল করেছেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁর এই দলবদল নাকি মেনে নিতে পারেনি স্ত্রী শিরিন সুলতানা, কন্যাসন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এই দাবি ঘুরছে চতুর্দিকে। বিষয়টি নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা শোনা গেল প্রতীক উরের মুখে। bangla.aajtak.in-এর কাছে মুখ খুললেন তিনি। 

স্বামীর দলবদলে অখুশি স্ত্রী শিরিন? 
CPIM ছেড়ে তৃণমূলে যোগদানে স্ত্রী শিরিন কি অখুশি? তিনি কি কন্যাসন্তানের হাত ধরে বাড়ি ছেড়েছেন? এ প্রশ্নের জবাবে প্রতীক উর রহমান খানিকটা ব্যঙ্ক করেই বলেন, 'কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহনা।' তাঁর আরও বক্তব্য, 'আপাতত এইটুকুই থাক। সমঝদারও কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। আমার আর আমার স্ত্রীর সম্পর্ক দোকানে ৫ টাকা দিয়ে কেনা আঠা দিয়ে জোড়া লাগানো সম্পর্ক নয়। ফেভিকল দিয়ে জোড়া লাগানো হয়নি। এই সম্পর্কের মাঝে কেউ নেই।'

সমালোচকদের উদ্দেশে প্রতীক উরের প্রশ্ন, 'আমি এতদিন একটা দল করতাম, এখন দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে এসেছি। নতুন ভাবে রাজনৈতিক জীবন শুরু করব। যে দল ছেড়ে এসেছি তাদের দুঃখ, রাগ জাস্টিফায়েড। আমায় নিয়ে কেউ কটূ কথা বললেও সেটা স্বাভাবিক। পুরনো দিনের ছবি-ভিডিও পোস্ট করবে সেটাও ঠিক আছে। কিন্তু আমার স্ত্রী, কন্যা কী অপরাধ করেছে? তারা তো সেই অর্থে রাজনীতির লোক নয়। যারা সমষ্টির কথা বলে, তারা যেভাবে ব্যক্তি আক্রমণ করছে, কিছু বলার নেই। তাদের শুধু বলব, ভাল থেক। আয়নায় নিজেদের মুখটা একবার দেখ।'

Pratikur Rahaman
প্রতীক উরের ফেসবুক প্রোফাইল

এখনও ফেসবুকে লালঝাণ্ডা-সেলিমের ছবি 
প্রায় ৪৮ ঘণ্টা হতে চলল CPIM থেকে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। তবুও তাঁর ফেসবুকের ওয়াল জুড়ে লালঝাণ্ডার ছড়াছড়ি। এখনও নিজেকে SFI কর্মী হিসেবেই উল্লেখ করে রেখেছেন তিনি। এমনকী, যে মহম্মদ সেলিম সম্পর্কে একরাশ ক্ষোভ উগরে তিনি দলত্যাগ করেছেন, তাঁর সঙ্গেও ছবি রয়েছে ওয়ালে। লেখা, 'কমরেড সম্পাদক'। এই নিয়ে bangla.aajtak.in-এ প্রতীক উর বলেন, 'ব্যস্ততার মধ্যে ফেসবুক ঢেলে সাজানোর সুযোগ পাইনি। আমি যে পোস্টগুলি করেছিলাম সেটা ধ্রুব সত্য। আমি তখন যে দলে ছিলাম, সেই দলের হয়ে পোস্ট করেছি। আমি তো লুকিয়ে চুরিয়ে কোথাও আসিনি। নারদার টাকা খাইনি, ED-CBI থেকে বাঁচার জন্য কোনও দলে যোগ দিইনি। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে বলতেই পারেন। একটা দল ছেড়ে অন্য দলে এসেছি। দলে থাকতে থাকতে পাল্টি মারিনি। এর মধ্যে অপরাধ কিছু দেখছি না। তবে অবশ্যই লিখব, SFI-এর প্রাক্তন কর্মী এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান কর্মী। এগুলো সাজাব, একটু সময় লাগবে।'

Advertisement

মহম্মদ সেলিমের সঙ্গে ছবিও কি রেখে দেবেন, 'সব পুরনো ছবি থাকবে, কেন সরাব? মহম্মদ সেলিমের সঙ্গে ছবিও থাকবে। ব্যক্তি মহম্মদ সেলিমের সঙ্গে ব্যক্তি প্রতীক উর রহমানের সম্পর্ক তো খারাপ নয়। ব্যক্তি প্রতীক উরকে ব্যক্তি মহম্মদ সেলিম অনেক কিছু শিখিয়েছে। উনি যখন বলছেন, তাঁর কাছে সন্তান হারানোর বেদনার মতো। আমারও মনে হয়েছে উনি আমায় সন্তানতুল্য মনে করছেন। আমি খোলা কাগজ, যা পোস্ট আছে লুকনোর কোনও বিষয় নেই।'

 

POST A COMMENT
Advertisement