Rahul Gandhi on Alliance: TMC কি কংগ্রেসকে জোট বার্তা দিয়েছে? রাহুলের প্রশ্নে বড় দাবি শুভঙ্করের

ছাব্বিশের ভোটে একলা চলো নীতি নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। তাঁরা বামেদের সঙ্গে জোট করছে না। এমনকী তৃণমূলের সঙ্গেও তাঁদের 'অ্যালায়েন্স' হচ্ছে না বলে জানা গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকের পর। আর ইতিমধ্যেই সেই রুদ্ধদ্বার বৈঠকের অন্দরের খবর সামনে এসেছে। যতদূর খবর, এই বৈঠকে রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং ইনচার্জ গুলাম আহমেদ মীরকে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করেন। সেই উত্তর শোনার পরই একলা চলো নীতি নেয় কংগ্রেস। 

Advertisement
TMC কি কংগ্রেসকে জোট বার্তা দিয়েছে? রাহুলের প্রশ্নে বড় দাবি শুভঙ্করেরতৃণমূল ও কংগ্রেস জোট হবে?
হাইলাইটস
  • ছাব্বিশের ভোটে একলা চলো নীতি নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস
  • বামেদের সঙ্গে জোট করছে না
  • ণমূলের সঙ্গেও তাঁদের 'অ্যালায়েন্স' হচ্ছে না বলে জানা গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকের পর

ছাব্বিশের ভোটে একলা চলো নীতি নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। তাঁরা বামেদের সঙ্গে জোট করছে না। এমনকী তৃণমূলের সঙ্গেও তাঁদের 'অ্যালায়েন্স' হচ্ছে না বলে জানা গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকের পর। আর ইতিমধ্যেই সেই রুদ্ধদ্বার বৈঠকের অন্দরের খবর সামনে এসেছে। যতদূর খবর, এই বৈঠকে রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং ইনচার্জ গুলাম আহমেদ মীরকে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করেন। সেই উত্তর শোনার পরই একলা চলো নীতি নেয় কংগ্রেস। 

কী প্রশ্ন করেন রাহুল? 
সূত্রের খবর, বৈঠকে রাহুল ওই দুই নেতার কাছে জানতে চান, 'তৃণমূল কি আপনাদের জোট বার্তা দিয়েছেন?' এর উত্তরে তাঁরা বলেন, 'না এমন কোনও বার্তা আসেনি।' আর তখনই রাহুল নিজের মত জানিয়ে দেন। তিনি বলেন, 'তাহলে আর কার জন্য অপেক্ষা করা হচ্ছে। একটা পরিষ্কার মেসেজ দিতে হবে যে কারও জন্য অপেক্ষা করা হচ্ছে না। একাই লড়া হবে।'

বামেদের সঙ্গে জোট নিয়ে কী বার্তা?
বাংলায় তৃণমূল সরকারকে হারাতে একাধিক ভোটে জোট করেছে বাম-কংগ্রেস। এটাই ছিল তৃণমূলকে চাপে ফেলার কৌশল। তবে ছাব্বিশের ভোটে জোটের বোঝাপড়া থেকে বেরিয়ে আসল জাতীয় কংগ্রেস। তারা এই ভোটে আর বামেদের সঙ্গে জোট করবে না। 

বৃহস্পতিবারের বৈঠকে বামেদের সঙ্গে জোট নিয়েও কথা হয়। সেখানে বলা হয়, 'কংগ্রেসের টাকা কাজে লাগিয়ে ভোটে লড়ছে বামেরা। তবে বামেদের ভোট কখনও কংগ্রেসের দিকে যায় না।' আর এই কথা শোনার পরই হাই কমান্ডের পক্ষ থেকে জোট থেকে বেরিয়ে আসার বার্তা দেওয়া হয় বলে জানা গিয়েছে। 

টার্গেট কী? 
হাই কমান্ডের সঙ্গে বৈঠকের পর নিজেদের লক্ষ্যও ঠিক করে ফেলেছে প্রদেশ কংগ্রেস। বর্তমানে বাংলায় তাদের ভোটের শতাংশ হল ৫। আর সেটাই বাড়াতে চাইছে কংগ্রেস। এই ভোট শতাংশকে তারা ২০-তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এছাড়া সিট নিয়েও নিজেদের টার্গেট সেট করে নিয়েছে জাতীয় কংগ্রেস। তারা মনে করছে, মোটামুটি ৬৫টি সিটে ভাল জায়গায় থাকবে কংগ্রেস। আর ৫ থেকে ৭টা সিটে তাদের জেতার আশা রয়েছে। আর খুব ভাল হলে তারা ২৫ থেকে ৩০টি সিটেও জয় পেতে পারে বলে মেনে করা হচ্ছে। 

Advertisement

আর এই সব বিষয় মাথায় রেখেই জোট থেকে বেরিয়ে এল কংগ্রেস। তাঁরা একা লড়াই করবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার অ্যালায়েন্স থেকে বেরনোর ফলে কংগ্রেসের ফলাফল ভাল হয় না খারাপ!

POST A COMMENT
Advertisement