Advertisement

West Bengal SIR Final Voter List Live: এখনও অনলাইনে মেলেনি ভোটার লিস্ট, তালিকার হার্ড কপি বিতরণ শুরু

Aajtak Bangla | Kolkata | 28 Feb 2026, 11:56 AM IST

West Bengal SIR Voter List Live Updates: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার। ড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, ভোটারদের তা দেখতে হবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন bangla..ajtak.in-এ।

নিজস্ব চিত্র নিজস্ব চিত্র

West Bengal SIR Voter List Live Updates: রাজ্যে SIR প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, ভোটারদের তা দেখতে হবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে।  এছাড়া ফাইনাল লিস্ট টাঙানো থাকবে BDO, SDO অফিস এবং জেসাশাসকের দফতরেও। তবে চূড়ান্ত তালিকায় বুথে দেখার সুবিধা এখনই থাকছে না। দেওয়া হবে না BLO-দের হাতেও। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে অ্যাপ এবং ওয়েবসাইটে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’। তাঁরা ভোটদান করতে পারবেন না। 

 

11:56 AM(19 minutes ago)

West SIR Bengal Final list: এখনও অনলাইনে মিলছে না ভোটার লিস্ট

Posted by :- Rupsa

PTI সূত্রে খবর, অফলাইনে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপিগুলি জেলায় জেলায় বিতরণ করা শুরু হয়েছে। অনলাইনে এখনও আসেনি ফাইনাল ভোটার লিস্ট। 

11:33 AM(43 minutes ago)

ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকার নাম প্রকাশ করছে কমিশন

Posted by :- Kishore

শনিবার সকাল থেকেই ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকার নাম প্রকাশ করছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় টাঙানো হচ্ছে নামের তালিকা। ইলেকশন কমিশনের ওয়েবসাইটেও বেলা ১২টার পর থেকে নাম দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

9:52 AM(2 hours ago)

West Bengal SIR Live: কখন দেখা যাবে ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে কমিশনের ওয়েবসাইট এবং অ্যাপে খোঁজা যাবে নিজেদের নাম। 

9:13 AM(3 hours ago)

West Bengal SIR: 'অ্যাডজুডিকেশন' তালিকায় খোদ মুখ্যসচিব!

Posted by :- Rupsa

কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনী চক্রবর্তীকে শুনানির নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর এনুমারেশন ফর্মের কিছু ত্রুটিবিচ্যুতি ছিল। রাজ্যের মুখ্যসচিবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে বলে শুক্রবারের শুনানির সময়ে সুপ্রিম কোর্টকে জানায় রাজ্য। কমিশনের একটি সূত্রে জানা যায়, এনুমারেশন ফর্ম সম্পূর্ণ পূরণ করেননি মুখ্যসচিব। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!’

Advertisement
6:47 AM(5 hours ago)

West Bengal Voter List Publication: কেমন দেখতে হবে SIR ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

ফাইনাল ভোটার লিস্ট কেমন দেখতে হবে, তার একটি আভাস পাওয়া গিয়েছে। এই ডেমো ফরম্যাটে দেখা যাচ্ছে যাঁদের নামের উপরে কিছু লেখা নেই তাঁরা বৈধ অর্থাৎ ভোট দিতে পারবেন। DELETED মানে ভোটাধিকার হারিয়েছেন। UNDER ADJUDICATION এর অর্থ আপনি সেই ৬০ লক্ষ ৬৭৫ জনের মধ্যে একজন, যাঁদের ভাগ্য এখনও বিচারাধীন। 

Final Voter List Demo
6:37 AM(6 hours ago)

West SIR Bengal Final list: ফাইনাল ভোটার তালিকায় কাদের নাম থাকবে?

Posted by :- Rupsa

যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’। তাঁরা ভোটদান করতে পারবেন না। 

6:36 AM(6 hours ago)

West SIR Bengal list Live: কারা হাতে পাবেন ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

CEO অফিস থেকে ৮টি স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা পেনড্রাইভ পাবেন। DEO অফিস থেকে তালিকার ২টি করে হার্ডকপি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দেওয়া যাবে। এছাড়াও, সাধারণ মানুষ DEO অফিস, SDO অফিস, BDO অফিসে রাখা তালিকার হার্ড কপি দেখতে পাবেন।

6:36 AM(6 hours ago)

West Bengal Voter SIR List: কোথায় দেখা যাবে ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। 

6:35 AM(6 hours ago)

West Bengal SIR Final Voter List: কখন প্রকাশিত হবে SIR ফাইনাল ভোটার লিস্ট?

Posted by :- Rupsa

রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, শনিবার দুপুর ২টোর মধ্যে অনলাইনে তালিকা চলে আসবে। সেখান থেকে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কিনা দেখা যাবে। 

Advertisement