Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর ধান্দা সফল হবে না,' মমতার দিল্লি সফর নিয়ে কী বলছেন শুভেন্দু?

'উনি চাইছেন SIR বাতিল করে ভোট করতে। এটা এত সোজা নয়। এটা নবম SIR। এটা নতুন নয়। মুখ্যমন্ত্রীর এই ধান্দা সফল হবে না।', আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisement
'মুখ্যমন্ত্রীর ধান্দা সফল হবে না,' মমতার দিল্লি সফর নিয়ে কী বলছেন শুভেন্দু?শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • উনি চাইছেন SIR বাতিল করে ভোট করতে
  • খ্যমন্ত্রীর এই ধান্দা সফল হবে না
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

'উনি চাইছেন SIR বাতিল করে ভোট করতে। এটা এত সোজা নয়। এটা নবম SIR। এটা নতুন নয়। মুখ্যমন্ত্রীর এই ধান্দা সফল হবে না।', আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসকের সঙ্গে মিলে তৃণমূল ও I-PAC এর যোগসাজশে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে নামের সামান্য ত্রুটি দেখিয়ে হয়রানি করছে। এই কারণেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। 

তিনি বলেন, 'দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট, পূর্ব মেদিনীপুর বেশ কয়েকজন জেলাশাসকের ক্ষেত্রে আমরা বসিরহাট ২ বিডিও-এর মতো সাসপনেশনের দাবি করছি।'

পাশাপাশি তিনি আরও বলেন, 'গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবির বানান ভুল, মুখ্যমন্ত্রীর নির্দেশে যেই বিএলও-রা করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।'

নন্দিনী চক্রবর্তীর কাছে কী দাবি? 
এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'সেই কারণে আমরা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। তিনি রিটার্ন মেলে জানিয়েছেন ৬ তারিখ দেখা করবেন। আমরা ভারতীয় জনতা পার্টির ১২ জন বিধায়ক এবং ২ জন রাজ্য স্তরের নেতৃত্ব সাংবিধানিক দাবিপত্র দেব। ৪টি দাবি থাকবে।' 

পরিকল্পনা করে হেনস্থা
ছোট ছোট ভুল করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। মানুষকে মোদী সরকারের বিরুদ্ধে তাতানো হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, ' গোটা বিষয়টা পুরো পরিকল্পিত। এই পরিকল্পনার পিছনে মুখ্যমন্ত্রী আছেন। আমাদের কাছে প্রমাণ আছে। মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে দিয়ে এই কাজটা করেছেন... কীভাবে সাধারণ জনগণকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপাতে হবে, কীভাবে SIR বানচাল করতে হবে, বিজেপির নাম নিতে হবে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চিৎকার হবে, সেটা ঠিক করা হয়েছে।'

পাশাপাশি তিনি দাবি করেন, 'আমাদের কাছে পুরো লিস্ট রয়েছে। প্রমাণ রয়েছে। চাইলেই দিয়ে দেব।'

ভুয়ো ভোটার ভোট দিতে পারবে না..
মুখ্যমন্ত্রী হাজার চেষ্টা করেও এবার ভোটার লিস্টে কারসাজি করতে পারবে না বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মৃত ভোটার, ভুয়ো ভোটার, একজন তিন জায়গার ভোটার, বাংলাদেশি-রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে না। ভোট দিতেও পারবে না। মুখ্যমন্ত্রী যতই চিৎকার করুন না কেন।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement