BJP কত আসন পেতে চলেছে বিধানসভায়? সংখ্যা বললেন শুভেন্দু

বিজেপির আসনসংখ্যা নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। একুশের নির্বাচনে ‘অবকি বার ২০০ পার’ স্লোগান সামনে রেখেও বিজেপি থেমে গিয়েছিল ৭৭ আসনে। তবে এবার ভোটের আগেই আত্মবিশ্বাসী সুরে শুভেন্দুর ঘোষণা, এই নির্বাচনে বিজেপি ১৭৭-র নীচে নামবে না।

Advertisement
BJP কত আসন পেতে চলেছে বিধানসভায়? সংখ্যা বললেন শুভেন্দু
হাইলাইটস
  • বিজেপির আসনসংখ্যা নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী।
  • একুশের নির্বাচনে ‘অবকি বার ২০০ পার’ স্লোগান সামনে রেখেও বিজেপি থেমে গিয়েছিল ৭৭ আসনে।

বিজেপির আসনসংখ্যা নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। একুশের নির্বাচনে ‘অবকি বার ২০০ পার’ স্লোগান সামনে রেখেও বিজেপি থেমে গিয়েছিল ৭৭ আসনে। তবে এবার ভোটের আগেই আত্মবিশ্বাসী সুরে শুভেন্দুর ঘোষণা, এই নির্বাচনে বিজেপি ১৭৭-র নীচে নামবে না।

বুধবার রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি। কাঁথি, মেদিনীপুর ও তমলুক সাংগঠনিক জেলা জুড়ে আয়োজিত সভায় শুভেন্দুর বক্তব্য, '২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবার ১৭৭ প্লাস। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে।' ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'আগের নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী ব্যবধান কত বাড়বে, তা ঠিক করবেন সাধারণ মানুষই।'

গতবার ২০০-র লক্ষ্য স্থির করা হলেও এবার ১৭৭ সংখ্যাটি সামনে আনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। নিজের এই অঙ্ক ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু তুলে আনেন ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গ। তাঁর কথায়, 'ব্রেকফাস্টে ৫৮ লক্ষ, লাঞ্চে ৭ লক্ষ, এখনও ডিনার বাকি। এর মাঝে ‘লিকার চা আর চিনাবাদাম’-এ আরও ১৪ লক্ষ বাদ গেছে।' এই হিসেব কষে তিনি দাবি করেন, মোট প্রায় ৭৯ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। তাঁর ইঙ্গিত, এর বেশিরভাগই তৃণমূলের ভোটব্যাঙ্ক ছিল।

উল্লেখ্য, এর আগেই তিনি দাবি করেছিলেন, ভোটার তালিকা সংশোধনের ফলে এক থেকে দেড় কোটি নাম বাদ পড়তে পারে। এই পরিসংখ্যানই বিজেপির পক্ষে ফলাফল ঘুরিয়ে দেবে বলেই তাঁর বিশ্বাস।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যে এসে ২০০ আসনের লক্ষ্যের কথা বলে গেছেন। শিলিগুড়ির এক সভায় তিনি জানান, ২০২১ সালে বিজেপি প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছিল। এবার সেই ভোটের হার ৪৬ থেকে ৫০ শতাংশে নিয়ে যাওয়াই লক্ষ্য। তাঁর মতে, এই অতিরিক্ত ৮-১০ শতাংশ ভোটই বিজেপিকে ২০০-র গণ্ডি পেরোতে সাহায্য করবে।
 

 

POST A COMMENT
Advertisement