TMC-BJP: দেওয়াল লিখনকে কেন্দ্র করে রণক্ষেত্র নেতাজিনগর, তৃণমূলের মারে হাসপাতালে BJP কর্মী

নির্বাচনের আগে উত্তপ্ত দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নেতাজিনগর এলাকা। সেখানে তৃণমূল এবং BJP-র মধ্যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। BJP কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

Advertisement
দেওয়াল লিখন ঘিরে রণক্ষেত্র নেতাজিনগর, TMC-র মারে জখম BJP কর্মী তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
হাইলাইটস
  • নেতাজিনগরে দেওয়াল লিখন ঘিরে তুলকালাম
  • তৃণমূলের মারে BJP কর্মী আহত হওয়ার অভিযোগ
  • হাসপাতালে ভর্তি করা হয়েছে BJP কর্মীকে

দেওয়াল লিখনকে কেন্দ্র করে রবিবার তুলকালাম কাণ্ড দক্ষিণ কলকাতার নেতাজি নগরে। অভিযোগ, দেওয়াল লিখনের সময়ে এক ব্যক্তিকে রড দিয়ে মার তৃণমূল। আহত ব্যক্তি BJP সমর্থক বলে জানা যাচ্ছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে তড়িঘড়ি বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নেতাজিনগর থানাও ঘেরাও করেছে BJP কর্মীরা। 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নেতাজিনগর এলাকা। সেখানকার ৯৮ নম্বর ওয়ার্ডেই এদিন চলছিল দেওয়াল লিখনের কাজ। থানার সামনে অবস্থান বিক্ষোভে বসা BJP কর্মী-সমর্থকদেক দাবি, দলের এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। ইট ছোড়া থেকে শুরু করে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। 

জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে প্রথমে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বচসা হয়। পরে ধাক্কাধাক্কি এবং সেখান থেকে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ভিড় ছত্রভঙ্গ করে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। 


 

POST A COMMENT
Advertisement