Ram Navami 2026: রাজ্যজুড়ে ৪ হাজার শোভাযাত্রা, ২ কোটি হিন্দু হাঁটবেন, এবারের রাম নবমীতে বড় প্ল্যান গেরুয়া শিবিরের

সূত্রের খবর, আরএসএস সহ গেরুয়া শিবিরের বিভিন্ন সংগঠন রাম নবমী পালনের জন্য রাজ্যকে ৩ ভাগে ভাগ করেছে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই ওই ৩ বঙ্গেই ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি, বিজেপি প্রার্থীরাও নিজের নিজের কেন্দ্রে শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানা গেছে। ফলে উৎসবের আবহে রাজনৈতিক রং আরও গাঢ় হচ্ছে।

Advertisement
রাজ্যজুড়ে ৪ হাজার শোভাযাত্রা, ২ কোটি হিন্দু হাঁটবেন, এবারের রাম নবমীতে বড় প্ল্যান গেরুয়া শিবিরেররামনবমীর শোভাযাত্রা।-ফাইল ছবি
হাইলাইটস
  • ভরা ভোট পরিস্থিতির মধ্যেই এবারের রাম নবমী।
  • যেকারণে বাড়তি উৎসাহ গেরুয়া শিবিরে।

ভরা ভোট পরিস্থিতির মধ্যেই এবারের রাম নবমী। যেকারণে বাড়তি উৎসাহ গেরুয়া শিবিরে। সূত্রের খবর, রামের পুজো ও রাম নবমীর শোভাযাত্রাকে নির্বাচনী অঙ্কে ব্যবহার করতে তৈরি বিজেপি। হিন্দুদের এককাট্টা করতে উঠে পড়ে লেগেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। রাজ্যজুড়ে রাম নবমীর সামগ্রী বিক্রি ও শোভাযাত্রার প্রস্তুতিতে দেখা যাচ্ছে নজিরবিহীন ব্যস্ততা।

এবার রাজ্যে ৪ হাজারেরও বেশি শোভাযাত্রা ও পুজোর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যা গত বছরের তুলনায় অন্তত ১,০০০ বেশি। ২৬ ও ২৭ মার্চ, এই দুই দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হবে রাম নবমী, আর সেই উপলক্ষে চলছে জোরকদমে প্রস্তুতি।

সূত্রের খবর, আরএসএস সহ গেরুয়া শিবিরের বিভিন্ন সংগঠন রাজ্যকে ৩ ভাগে ভাগ করেছে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই ওই ৩ বঙ্গেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, বিজেপি প্রার্থীরাও নিজের নিজের কেন্দ্রে শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানা গেছে। ফলে উৎসবের আবহে রাজনৈতিক রং আরও গাঢ় হচ্ছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এ বছর প্রায় ২ কোটি মানুষ রাস্তায় নেমে রাম নবমী উদযাপনে অংশ নেবেন। যদিও আনুষ্ঠানিকভাবে আরএসএস বা বিজেপি এই আয়োজনের সরাসরি দায়িত্ব নেয় না, তবুও তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন এই উৎসবের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত বছরের হিসাব অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ৩,২০০টি শোভাযাত্রা হয়েছিল। উত্তরবঙ্গে প্রায় ২৩ লক্ষ, মধ্যবঙ্গে প্রায় ৯.৫ লক্ষ এবং দক্ষিণবঙ্গে প্রায় ১৪ লক্ষ মানুষ এতে অংশ নিয়েছিলেন। এবারে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

তবে আরএসএসের তরফে জানানো হয়েছে, রাম নবমী এখন একটি সামাজিক ও ধর্মীয় উৎসব, এর সঙ্গে নির্বাচনের সরাসরি কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বিজেপির উত্থানের পর থেকেই এই উৎসব ক্রমশ রাজনৈতিক গুরুত্বও পেতে শুরু করেছে। সব মিলিয়ে, ধর্মীয় উৎসবের আবহে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাম নবমী এ বছরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement