Second Supplementary Voter List: আজই প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, কখন দেখতে পাবেন?

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে আজ, শুক্রবার। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে মোটামুটি ২৯ লক্ষের কিছু বেশি মানুষের নামের নিষ্পত্তি হয়েছিল। আজ আবার একটি লিস্ট বের করবে কমিশন। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে 'অ্যাডজুডিকেশন' বা 'বিচারাধীন' লক্ষ লক্ষ ভোটার। 

Advertisement
আজই প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, কখন দেখতে পাবেন?দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে আজ, শুক্রবার
  • । এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে
  • ইতিমধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে আজ, শুক্রবার। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। 

মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে মোটামুটি ২৯ লক্ষের কিছু বেশি মানুষের নামের নিষ্পত্তি হয়েছিল। আজ আবার একটি লিস্ট বের করবে কমিশন। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে 'অ্যাডজুডিকেশন' বা 'বিচারাধীন' লক্ষ লক্ষ ভোটার। 

কখন বেরবে? 
পশ্চিমবঙ্গের সিইও দফতরের তরফে জানান হয়েছে, প্রতিদিনই অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নামের নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। শুক্রবারও এই কাজ হবে। এ দিন বিকেল পর্যন্ত চলবে বিচারের কাজ। তারপর কমিশনের কাছে আসবে তথ্য। সেই তথ্য প্রসেস করতে ৪ থেকে ৬ ঘণ্টা লাগতে পারে। তারপরই লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ আজও তালিকা পেতে পেতে রাত গড়িয়ে যেতে পারে। তারপর কমিশনের ওয়েবসাইটে লিস্ট দেখা যাবে।

এবার থেকে প্রতিদিন লিস্ট? 
কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনই জুডিশিয়াল অফিসারেরা নামের নিষ্পত্তি করছেন। এমন পরিস্থিতিতে দফায় দফায় লিস্ট প্রকাশিত না করে প্রায় প্রতিদিন লিস্ট বের করতে চাইছে কমিশন। তাতে চাপ কিছুটা কম হবে বলে মনে করছে তারা। 

আর কী আপডেট?
পশ্চিমবঙ্গে SIR-এর অন্তিম পর্যায় বা বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় থাকা ব্যক্তিদের নথির পরীক্ষা চলেছে। অ্যাডজুডিকেশনে থাকা মোট বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। এর মধ্যে বুধবার সন্ধে পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম। 

আর বড় খবর হল, সেই ৩২ লক্ষের মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম 'ডিলিট' করা হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তিদের নথিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারবিভাগীয় অফিসাররা। সংখ্যার বিচারে এখনও পর্যন্ত এমন মানুষের সংখ্যা প্রায় ১২.৮ লক্ষ।

তবে নাম বাদ গিয়েছে বলে ভয় পাবেন না। কারণ, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে গঠন করা হয়েছে ট্রাইবুনাল। রাজ্যে ১৯টি ট্রাইবুনাল তৈরি হয়েছে। সেই সব ট্রাইবুনালে অভিযোগ জানিয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে ডিএম, এডিএম এবং বিডিও অফিসে গিয়ে আবেদন করে ফেলুন। আর অনলাইনে ECI.Net- এ গিয়ে ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। 

Advertisement

অর্থাৎ অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে শুরু হবে শুনানি। যদিও এই সব ভোটাররা ২০২৬-এ ভোট দিতে পারবেন কি না, সেই নিয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

POST A COMMENT
Advertisement