মমতা বন্দ্যোপাধ্যায়(লিখেছেন কুবুল আহমেদ)
পশ্চিমবঙ্গে ভোট আসন্ন। আর এমন পরিস্থিতিতেই মন্ত্রীসভায় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে সরিয়ে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এখন মলয় শুধু শ্রম দফতরের মন্ত্রী হিসেবেই কাজ করবেন বলে জানা গিয়েছে।
আর এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন মন্ত্রী মলয় ঘটককে সরিয়ে নিজের হাতে আইন দফতর তুলে নিলেন মন্ত্রী মলয় ঘটক? ভোটের আগেই কেন এত বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী? আসুন জেনে নেওয়া যাক তার ৫ সম্ভাব্য কারণ।
কাজ পছন্দ হচ্ছিল না
২০২১ সালে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্যাবিনেটে মলয়কে আইন দফতর তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মলয়ের কাজে খুব একটা খুশি ছিলেন না মমতা বলে খবর। আর সেই কারণেই মলয়ের আইন দফতর কেড়ে নেওয়া হল ভোটের আগে বলে জানা যাচ্ছে।
ভোটের আগেই কড়া অ্যাকশন
রাজ্যে বিধানসভা ভোট আসছে। সেখানে তৃণমূল কংগ্রেস মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমন পরিস্থিতিতে আইনের দিকেও নিজের পা সরাসরি গলাতে চেয়েছেন মমতা। তাই তিনি মলয়কে সরিয়ে নিজেই আইন মন্ত্রকের দায়িত্ব নিলেন বলে জানা যাচ্ছে।
আইনি ক্ষেত্রে প্রবেশ
ইডি এবং সিবিআই তদন্ত করছে মলয় ঘটকের বিরুদ্ধে। অবৈধ কয়লা পাচার কেলেঙ্কারিতেই চলছে এই তদন্ত। আর বারবারই এজেন্সির সামনে যেতে গড়িমসি করেছেন মলয়। যার ফলে বিতর্ক বেড়েছে। আর সেট পছন্দ করেননি মমতা। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে আইনি জায়গায় প্রবেশ করতে চাইছেন। আর তিনি মলয়ের উপর বিকক্তও।
সেন্ট্রাল এজেন্সির সঙ্গে সরাসরি সংঘাত
ইতিমধ্যেই SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বারবারই CBI এবং ED-এর বিরুদ্ধে স্বর তুলেছেন। এই সব এজেন্সি যে বিজেপির কথাতেই কাজ করে, সেটা বারবার দাবি করেছেন তিনি। আর এমন পরিস্থিতিতেই লিগাল স্ট্র্যাটেজিতেও বেশি করে নিজেকে প্রবেশ করাতে চাইছেন মুখ্যমন্ত্রী।
ভোট প্রস্তুতিও মাথায় রাখতে হবে
পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। তার আগেই ক্যাবিনেটের অনেকের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। সেই কারণে অনেকেই মনে করছে যে আইনমন্ত্রক হাতে নিয়ে ভোটের দিকেই এগিয়ে যেতে চাইছেন মমতা। তিনি আইন শৃঙ্খলা শক্ত হাতে ধরার চেষ্টা করছেন।