'বিজেপি নেতারা এলাকায় এলে মাছ-মাংস রেঁধে খাওয়ান,' TMC কর্মীদের এমনই 'পরামর্শ' দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর নিদান, পরিবর্তন যাত্রার মিছিল এলাকায় আসার আগেই যেন 'ডিম-মাছ-মাংস' নিয়ে অপেক্ষা করেন তৃণমূল কর্মীরা। সোমবার নজরুল মঞ্চে 'তফসিলি সংলাপ' কর্মসূচির সূচনা করেন অভিষেক। সেখানেই কড়া ভাষায় বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কটাক্ষ, 'বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন, মাছ-মাংস খাওয়া যাবে না। আপনাদের এলাকা দিয়ে যখন এরা পরিবর্তন যাত্রা করবে, তখন একটু মাছ-মাংস-ডিম রান্না করে দাঁড়িয়ে থাকবেন। না খেলে না খাবেন। অতিথি দেব ভব; আমাদের কৃষ্টি-সংস্কৃতি তো সেটাই শেখায়। বাইরে থেকে কেউ এলে আমরা আপ্যায়ন করি।'