কী সেটিং? কটা সিবিআই-ইডি নোটিস দিয়েছে? অধীর-হুমায়ুনের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'ভাইয়ে ভাইয়ে বিভেদের অক্সিজেন দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেয় রাজ্য পুলিশ। হুমায়ুন আর অধীরকে নিরাপত্তায় দেয় অমিত শাহের সিআরপিএফ। আমি চ্যালেঞ্জ করছি, ন্যূনতম বিবেকবোধ থাকলে নিরাপত্তারক্ষী ফিরিয়ে দিন'।