মমতা বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবীরকে এক আসনে রেখে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মথুরাপুরে মুর্শিদাবাদের বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে শাহের নিশানা, 'দিদি, আপনার বাংলায় আবার বাবরি মসজিদ তৈরি হচ্ছে। বাবরি মসজিদ আবার তৈরি করা উচিত? এই হুমায়ূন কবীর ও মমতা বন্দ্যোপাধ্যায়, একই মুদ্রার এ পিঠ ও ও পিঠ। হুমায়ূন কবীরকে বিদেশে পাঠিয়ে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি না হয়। মমতাদিদি, চিন্তা করবেন না, এই রাজ্যের হিন্দু ও মুসলমান, দুই সম্প্রদায়ই আপনাকে চিনে গিয়েছে।'