মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে সোমবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই শাহ বলেন, 'রাজ্যে পরিবর্তন করার জন্যই এই যাত্রা।' পাশাপাশি এদিন ভাইপোর শাসন নিয়েও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, বাংলার পরিবর্তনের জন্যই পরিবর্তন যাত্রা। বাংলা প্রচুর সহ্য করেছে। বামেরা শাসন করেছে, আর তৃণমূল সরকার সেটার আরও অবনতি ঘটিয়েছে। এখন সোনার বাংলা গড়ার সময় এসে গিয়েছে। মুখ্যমন্ত্রী বদলাতে আমরা আসিনি। পরিবর্তন জনতাই করবে। আমরা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিদায় করবই।