রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমারকে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেন, রাজ্যে যা যা দুর্নীতি হয়েছে তার সংরক্ষণ করতেন রাজীব কুমার। আর তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।